ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

টেকনাফে নামাজরত শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে হত্যা, পুত্রবধূ আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নামাজরত অবস্থায় শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার পুত্রবধূর বিরুদ্ধে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গ্রামের মাঠপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নারী হলেন মনোয়ারা বেগম মনু (৪৫)। তিনি জাহাজপুরা, মাঠপাড়া এলাকার বাসিন্দা এবং তার স্বামী মোহাম্মদ রফিক। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মনোয়ারা বেগম নিজ ঘরের ভেতরে নামাজ আদায় করছিলেন। এ সময় তার পুত্রবধূ ছেনুয়ারা বেগম (২৬) ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে।

অভিযুক্ত ছেনুয়ারা বেগমের স্বামী মোহাম্মদ ইদ্রিস। তার বাড়ি উনচিপ্রাং ক্যাম্প এলাকায়। পারিবারিক সূত্র জানায়, প্রায় দুই মাস আগে স্বামী-স্ত্রীর মধ্যে ডিভোর্স সম্পন্ন হয়। ডিভোর্স-পরবর্তী পারিবারিক বিরোধ থেকেই এই ঘটনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

আহত অবস্থায় মনোয়ারা বেগমকে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে টেকনাফ থানার আওতাধীন বাহারছড়া তদন্ত ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার। ঘটনার পরপরই অভিযুক্ত ছেনুয়ারা বেগমকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক বিরোধের তথ্য মিলেছে বলে জানিয়েছে পুলিশ।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত আছে।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

টেকনাফে নামাজরত শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে হত্যা, পুত্রবধূ আটক

আপডেট : ০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬