ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে দেড় কোটির কাছাকাছি ইয়াবা উদ্ধার, আটক ১০

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ ১০ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি চৌকস দল টেকনাফ থানাধীন নয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নদীতে চলাচলরত দুটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে বোট দু’টি থেকে ২৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ২৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত ১০ জনকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জব্দকৃত মাদক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে দেড় কোটির কাছাকাছি ইয়াবা উদ্ধার, আটক ১০

আপডেট : ০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬