ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

জলঢাকায় যৌতুকের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

প্রতীকী ছবি

নীলফামারীর জলঢাকায় যৌতুকের দাবিতে আদুরী বেগম (১৯) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী মোঃ ফেরদৌস পলাতক রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালে পাঠিয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টা থেকে ৯টার মধ্যে জলঢাকা উপজেলার ৩নং বালাগ্রাম ইউনিয়নের বালাগ্রাম দীঘলপাড়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আদুরী বেগমের সঙ্গে চার মাস আগে ইসলামি শরিয়ত মোতাবেক মোঃ ফেরদৌসের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক ও পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল।

ঘটনার দিন সকালে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আদুরী বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পরবর্তীতে সকাল আনুমানিক ১০টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে জলঢাকা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমের স্বামীর বাড়ির শয়নকক্ষ থেকে খাটের ওপর শোয়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।নিহত আদুরী বেগম জলঢাকা উপজেলার বালাগ্রাম দীঘলপাড়া গ্রামের বাসিন্দা এবং তিনি স্বামী মোঃ ফেরদৌসের স্ত্রী।

এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে জলঢাকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১(ক)/৩০ ধারায় রুজু করা হয়েছে। মামলা নম্বর ৩৬, তারিখ ২৯ জানুয়ারি ২০২৬।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

জলঢাকায় যৌতুকের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

আপডেট : ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬