ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ প্রবাসীর মৃত্যু ​ বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত ​ পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন মাসের প্রশিক্ষণে দক্ষতা অর্জন, এবার আয়ের সুযোগ ১০০ নারীর মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

টেকনাফে অবৈধ মাটি উত্তোলনে অভিযান

কক্সবাজার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কোনারপাড়া ও উলুচামারী এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও সংশ্লিষ্ট দপ্তরের যৌথ অভিযানে দুটি এক্সকেভেটর অচল করা হয়েছে এবং চারটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) পরিচালিত এই অভিযানে বনবিভাগ, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন। দীর্ঘদিন ধরে ওই এলাকায় পাহাড় কেটে মাটি সংগ্রহ এবং আশপাশের খাল ও উন্মুক্ত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে ঘটনাস্থলে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে মাটি ও বালু উত্তোলনের প্রমাণ পাওয়া যায়।

টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব রাকিব হোসেন চৌধুরী, জানান অভিযানকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুটি এক্সকেভেটরের কার্যক্রম বন্ধ করে সেগুলো অচল করে দেয়। পাশাপাশি অবৈধভাবে উত্তোলিত মাটি ও বালু পরিবহনে ব্যবহৃত চারটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। এ সময় কয়েকজন শ্রমিক ও চালক পালিয়ে যায় বলে জানা গেছে।

বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ জানান, অবৈধ পাহাড় কাটা ও বালু উত্তোলনের ফলে পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে। এতে ভূমিধসের ঝুঁকি বাড়ছে, বনভূমি ধ্বংস হচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদের জীবন ও সম্পদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র প্রভাব খাটিয়ে প্রকাশ্যে মাটি কাটা ও বালু উত্তোলন করে আসছিল। এতে কৃষিজমি, বসতভিটা ও যোগাযোগ ব্যবস্থার মারাত্মক ক্ষতি হচ্ছিল। প্রশাসনের এই অভিযানকে তারা স্বাগত জানিয়ে নিয়মিত তদারকির দাবি জানান।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সাইফুল ইসলাম জানান পরিবেশ, পাহাড় ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

জনপ্রিয়

এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ

টেকনাফে অবৈধ মাটি উত্তোলনে অভিযান

আপডেট : ০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬