ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

টেকনাফে ৪০ হাজার ইয়াবা উদ্ধার পাচারকারী পলায়ন

টেকনাফ সীমান্তে মাদক পাচারের একটি বড় প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নাফ নদী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) ভোররাতে টেকনাফ উপজেলার নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান ওই সীমান্তপথে বাংলাদেশে প্রবেশ করতে পারে।

এরই ধারাবাহিকতায় ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমানের পরিকল্পনা ও নির্দেশনায় নাজিরপাড়া বিওপি’র বিআরএম-৬ সংলগ্ন নারিকেলকাঠি এলাকায় ভোর আনুমানিক ৪টার দিকে বিজিবির আভিযানিক দল কৌশলগত অবস্থান নেয়।

অভিযান চলাকালে বিজিবি সদস্যরা নাফ নদীর তীর দিয়ে কেওড়া বাগানের দিকে অগ্রসরমান এক সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান। এ সময় তাকে থামার সংকেত দিলে ওই ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে হাতে থাকা মাছ রাখার পাত্র (ডুলা) ফেলে কেওড়া বাগানের ভেতর পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া ডুলা তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত চারটি প্যাকেটের ভেতর থেকে মোট ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার পাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান বলেন, দেশের নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় মাদকের বিরুদ্ধে বিজিবির অবস্থান আপসহীন। সীমান্তে মাদক চোরাচালান রোধে ২ বিজিবির অভিযান আরও জোরদার করা হবে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

টেকনাফে ৪০ হাজার ইয়াবা উদ্ধার পাচারকারী পলায়ন

আপডেট : ০২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬