ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ প্রবাসীর মৃত্যু ​ বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত ​ পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন মাসের প্রশিক্ষণে দক্ষতা অর্জন, এবার আয়ের সুযোগ ১০০ নারীর মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন কে অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা

কক্সবাজার সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এবং টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক নুরুল হোসাইনকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ও গ্রহণযোগ্য কারণ ছাড়াই গ্রেফতার করে কারাগারে পাঠানোর ঘটনায় সাংবাদিক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলো গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে।

নেতৃবৃন্দ বলেন, এ ধরনের গ্রেফতার শুধু একজন দায়িত্বশীল সাংবাদিকের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ নয়; বরং এটি স্বাধীন সাংবাদিকতা, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। দীর্ঘদিন ধরে সততা, পেশাদারিত্ব ও নির্ভীকতার সঙ্গে দায়িত্ব পালনকারী একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির সাংবাদিককে এভাবে হয়রানি করা গণতন্ত্র ও স্বাধীন সংবাদমাধ্যমের জন্য অশনিসংকেত।

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিক নুরুল হোসাইনের বিরুদ্ধে এই গ্রেফতার সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক। এটি স্বাধীন সংবাদমাধ্যমকে ভয় দেখানো এবং সত্য উচ্চারণকে দমন করার একটি সুস্পষ্ট অপচেষ্টা, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংশ্লিষ্ট সাংবাদিক ও মানবাধিকার সংগঠনগুলো জোর দাবি জানিয়ে বলেছে—অবিলম্বে সাংবাদিক নুরুল হোসাইনের নিঃশর্ত মুক্তি নিশ্চিত করতে হবে, সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও গ্রেফতারের অপসংস্কৃতি বন্ধ করতে হবে, এবং স্বাধীন সাংবাদিকতা ও মানবাধিকার সুরক্ষায় কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে।

অন্যথায় সাংবাদিক সমাজ, মানবাধিকার সংগঠন ও সচেতন নাগরিকদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে—যার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

বিবৃতিতে দৃঢ় কণ্ঠে বলা হয়—“কলম থামবে না, সত্য চাপা পড়বে না। স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে কোনো আপস নেই।”

জনপ্রিয়

এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ

সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন কে অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা

আপডেট : ১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬