ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

বিএনপির ২ নেতার বাসা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

সংগৃহীত ছবি

সিলেটে মধ্যরাতে অভিযান চালিয়ে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করেছে সেনাবাহিনী।

আটককৃতরা হলেন— সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সেলিম মিয়া।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, আটকের সময় তাদের কাছ থেকে দা, লাঠি, চাকু, হাতুড়িসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র, একাধিক মোবাইল ফোন এবং কয়েকটি ল্যাপটপ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে আনোয়ার হোসেন মানিককে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করে সেনাবাহিনীর অভিযানে অংশ নেওয়া দল। পরে বিকেলে তাকে সন্দেহভাজন হিসেবে আদালতে সোপর্দ করা হয়।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল জাকির এ তথ্যটি নিশ্চিত করে জানান, সকালে মানিককে সেনাবাহিনী আমাদের কাছে হস্তান্তর করে। বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, উদ্ধারকৃত দা, লাঠি ও অন্যান্য সামগ্রী অস্ত্র আইনের আওতায় পড়ে না।

অপর দিকে, একই সময় নগরীর পীরমহল্লা এলাকার বাসা থেকে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সেলিম মিয়াকেও আটক করা হয়।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

বিএনপির ২ নেতার বাসা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

আপডেট : ০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬