ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্‌যাপিত

বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে এবং ‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই-লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’ এই প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্‌যাপন করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উক্ত কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ জামাল হোসেন।

দিবসটি উপলক্ষে সকালে জজ কোর্ট চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আদালত চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা দায়রা জজ জামাল হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, লিগ্যাল এইড এর প্যানেল আইনজীবী আশিকুর রহমান রিজভী প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত লিগ্যাল এইড কর্মকর্তা ও ঠাকুরগাঁও যুগ্ম জেলা জজ লুৎফর রহমান।

এসময় বিচারকবৃন্দ, আইনজীবীগণ, প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিভিন্ন ক্যাটাগরি ও মানদণ্ড বিশ্লেষণে এ বছর সেরা প্যানেল আইনজীবী নির্বাচিত হন এ্যাড. নুরুল ইসলাম। অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজসহ অন্যান্য অতিথিবৃন্দ। জজ আদালত চত্বরে ৬টি স্টল বসানো হয়। সেখানে লিগ্যাল এইড সম্পর্কিত বিভিন্ন তথ্য ও সেবা সম্পর্কিত নানা তথ্য ও সেবা গ্রহণের প্রক্রিয়া ও ধরন সম্পর্কে জানানো হচ্ছে।

এছাড়াও দিবসটি উপলক্ষ্যে লিগ্যাল এইড মেলা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিনামূল্যে চক্ষু পরীক্ষা, আলোচনা সভা, সেরা প্যানেল আইনজীবী পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জনপ্রিয়

এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্‌যাপিত

আপডেট : ১১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫