ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

নলছিটিতে পৃথক অভিযানে ইট ভাটাকে দুই লক্ষ টাকা জরিমানা ও মাদক কারবারীকে তিন মাসের কারাদণ্ড

ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসনের পৃথক দুটি অভিযানে ভ্রাম্যমাণ আদালতে একটি ইট ভাটাকে দুই লক্ষ টাকা জরিমানা ও মাদক কারবারিকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন অবস্থিত শুকতারা ব্রিকস এর স্বত্তাধিকারী করির হোসেন জমাদ্দারকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিধানমতে ইটভাটায় কাঠ পোড়ানোর অপরাধে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর বিধান মোতাবেক ২,০০,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। আর্থদন্ড আদায়পূর্বক সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

একইসাথে, পৃথক আরেকটি অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ ধারার বিধান মোতাবেক লিটন মাঝিকে গাঁজা বহনের অপরাথে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। আটক লিটন মাঝি নলছিটি পৌরসভার অনুরাগ গৌড়িপাশা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক লিটন মাঝি ওই এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছিলো।গোপন সংবাদের ভিত্তিতে তাকে মাদকসহ আটক করে আভিযানিক একটি দল। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। তার নামে নলছিটি থানায় একাধিক মামলা রয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম।

জনপ্রিয়

এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি

নলছিটিতে পৃথক অভিযানে ইট ভাটাকে দুই লক্ষ টাকা জরিমানা ও মাদক কারবারীকে তিন মাসের কারাদণ্ড

আপডেট : ০২:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫