ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

পিরোজপুরে সদর উপজেলার টোনা ইউনিয়নে এক বাড়ির দুটি ঘরে ডাকাতি

পিরোজপুরে গভীর রাতে এক বাড়ির দুটি ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৬ এপ্রিল) গভীর রাতে সদর উপজেলার ৫নং টোনা ইউনিয়নের চলিশা গ্রামের ১নং ওয়ার্ডের গাজী ওমর ফারুকের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতরা বাড়ির সিধ ও জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী গাজী মো: ফিরোজ জানান, শনিবার রাত তিনটার দিকে ৮ থেকে ১০ জনের ডাকাত দল আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির সিধ কেটে ঘরে প্রবেশ করে। ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সকল সদস্যকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এ সময় তারা সব রুমে প্রবেশ করে আলমারি ও ওয়্যারড্রপ ভাংচুর করে ২ ভরি স্বর্ণালংকার, আনুমানিক নগদ ৪ লক্ষ ১৫ হাজার টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। তবে গাজী ওমর ফারুক বলেন, বিগত দিনে আমাদের এলাকায় আওয়ামী লীগের একটি মিটিং হয় সে মিটিংয়ের কথা পুলিশ জানতে পেরে সেখানে এসে কয়েকজন আওয়ামী লীগ নেতাকে ধরে নিয়ে যায়। ওই সময় আমি আমার বাড়িতে ছিলাম। কদমতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হানিফের শশুর চুন্নু গাজী তারপর থেকেই আমাকে বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছিল। আমি নাকি পুলিশকে খবর দিয়ে এনে তাদের ধরিয়ে দিয়েছি। এছাড়াও তিনি আমাকে বিভিন্ন সময় মেরে ফেলার হুমকি দেয়। ডাকাতির দিন রাতে আমি ঢাকা ছিলাম। সকালে আমার ছোট ভাই আমাকে ফোন দিয়ে বলে আমাদের ঘরে ডাকাতি হয়েছে। তাই আমি দ্রুত ঢাকা থেকে পিরোজপুর বাসায় চলে আসি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রবিউল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি তাদের ভাষ্যমতে দুটি ঘর থেকে আনুমানিক ৪ লক্ষ ১৫ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

জনপ্রিয়

এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি

পিরোজপুরে সদর উপজেলার টোনা ইউনিয়নে এক বাড়ির দুটি ঘরে ডাকাতি

আপডেট : ০১:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫