কেএম ছিদ্দিকুর ইসলাম রবি | ফাইল ছবি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি কেএম ছিদ্দিকুর ইসলাম রবিকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী থানা পুলিশের একটি অভিধানিক টিম মঙ্গলবার (২২ এপ্রিল) গভীর রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ছিদ্দিকুর ইসলাম রবিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

ইমন মিয়া, গাইবান্ধাঃ 


















