ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

ডা.জাহাঙ্গীর কবির ও তাসনিম জারার বিরুদ্ধে আইনি নোটিশ

সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা ও পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগে ডা. জাহাঙ্গীর কবির এবং ডা. তাসনিম জারাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের বিভিন্ন সংস্থার কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. হুমায়ুন কবির পল্লব বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এ নোটিশ পাঠান। নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে—ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, বিটিআরসি চেয়ারম্যান এবং পুলিশের মহাপরিদর্শকের কাছে।

নোটিশে বলা হয়, ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকিসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অশ্লীল ভিডিও, যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপন এবং বিভ্রান্তিকর স্বাস্থ্যসংক্রান্ত তথ্য প্রকাশ করে সমাজে পারিবারিক ও নৈতিক অবক্ষয় ঘটানো হচ্ছে। এসব কনটেন্টে শিশু-কিশোররা ব্যাপকভাবে আসক্ত হয়ে পড়ছে, ফলে তাদের মানসিক ও সামাজিক বিকাশ ব্যাহত হচ্ছে।

বিশেষভাবে অভিযোগ আনা হয়েছে—ডা. জাহাঙ্গীর কবির ও ডা. তাসনিম জারা নানা সময়ে সামাজিক মাধ্যমে স্বাস্থ্যপরামর্শের নামে যৌন উত্তেজক ওষুধ, বিশেষ পণ্য এবং পরোক্ষভাবে অশ্লীলতা ও অপসংস্কৃতি ছড়াচ্ছেন। এতে সমাজে অনৈতিক বার্তা ছড়াচ্ছে এবং জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরি হচ্ছে।

নোটিশে আরও বলা হয়েছে, এসব ভিডিও ও পণ্যের প্রচারের মাধ্যমে বিদেশি কিছু কোম্পানি এবং দেশীয় চক্র হাজার কোটি টাকা পাচার করছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, সংবিধানের ১৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে বাধ্য। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে।

নোটিশে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করা হবে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

ডা.জাহাঙ্গীর কবির ও তাসনিম জারার বিরুদ্ধে আইনি নোটিশ

আপডেট : ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫