ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

বানারীপাড়ায় দুর্ধর্ষ ডাকাতি ও ১নং অভিযুক্ত গ্রেফতার

বরিশালের বানারীপাড়ার দক্ষিন বাইশারীতে ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃত মানিক এবং ডাকাতদের ভাংচুর করা আসবাবপত্র।

বরিশালের বানারীপাড়ার উপজেলার বাইশারীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) রাতে উপজেলার দক্ষিণ বাইশারী গ্রামের কমিউনিটি ক্লিনিক সংলগ্ন দফাদার বাড়ির মিজানুর রহমান বাবুল মিয়ার বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়।

এ ঘটনায় আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে মিজানুর রহমান বাদী হয়ে পার্শবর্তী গরদ্দার গ্রামের শহিদুল ইসলাম মানিকসহ দুইজন নামধারী ও ৫-৭ জন অজ্ঞাতনামা আসামী করে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেছেন।

এদিন সকালে মামলার এক নম্বর আসামী বাইশারী ইউনিয়নের গরদ্বার গ্রামের মৃত্যূ বজলুর রহমানের ছেলে মানিক (৫০) কে আটক করেছে থানা পুলিশ।

জানা গেছে, সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক দুইটা থেকে আড়াইটার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে দক্ষিণ বাইশারী গ্রামের দফাদার বাড়িতে হানা দিয়ে মিজানুর রহমান বাবুল মিয়ার বসত বিল্ডিংয়ের জানালার গ্রিল কেটে ও রুমের দরজা ভেঙ্গে একদল ডাকাত ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে বাবুল মিয়াকে জিম্মি করে ফেলে। ডাকাতরা বাবুল মিয়ার মুখ ও হাত-পা বেধে ফেলে মারধর করে ভিতী সৃষ্টি করে। ডাকাতদের সাথে ধস্তাদস্তির একপর্যায়ে শহিদুল ইসলাম মানিক নামের একজনের মুখোস খুলে গেলে বাবুল মিয়া তাকে চিনে ফেলেন।

এসময় ওই সশস্ত্র ডাকাত দল উত্তর পাশের রুমে থাকা পুত্র বধু নুসরাত শারমিন সোমা ও তার এক বছর বয়সী শিশু সামিয়ার গলায় ধারলো অস্ত্র ধরে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে রেখে ডাকাতরা ষ্টীলের আলমিরা, ওয়ারড্রপ, কাঠের ওয়াল সুকেস, ট্রলি, স্টীলের বাক্স ও বেশ কয়েকটি ট্র্যাঙ্ক ভেঙ্গে হজ্বে যাওয়ার জন্য বাসায় রাখা নগদ দুই লক্ষাধিক টাকা, স্বর্নের সীতার হার, ৮টি রুলি, চেইন, কানের দুল, কয়েকটি আংটি সহ ১৮-২০ ভরি ওজনের স্বর্নালঙ্কার ও দুইটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

রাত আনুমানিক দুইটা-আড়াইটা থেকে সশস্ত্র ডাকাতদল ওই বাসায় প্রায় দুই-আড়াই ঘন্টা অবস্থান করে এক বছরের শিশুসহ পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলি, কাঠ ও স্টীলের বিভিন্ন রকম আসবাবপত্র ভেঙ্গে তছনছ করে এর মধ্যে থাকা নিগদ টাকা, স্বর্নালংকার ও বিভিন্ন মালামাল লুটপাট চালিয়ে ফজরের আজানের কিছু সময় পূর্বে ডাকাত দল বের হয়ে বাহির থেকে দরজায় ছিটকানি লাগিয়ে চলে যায় বলে জানান বাবুল মিয়া। ডাকাতরা বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলেছেন এবং তাদের দেখলে তিনি চিনবেন বলেও জানান।

উল্লেখ্য, বাবুল মিয়ার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক নাসিমা বেগম হজ্ব ট্রেুনিংয়ের জন্য ঢাকায় অবস্থান করছেন। আগামী ১ মে বাবুল মিয়া ও তার স্ত্রী’র হজ্ব ফ্লাইট রয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় মঙ্গলবার সকালে বানারীপাড়া থানা অফিসার ইনচার্জ মো: মোস্তফার নেতৃত্বে একটি পুলিশ টিম ও বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের আই সি পুলিশ পরিদর্শক লিয়াকত আলী’র নেতৃত্বে তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা বলেন, ২২ এপ্রিল মঙ্গলবার সকালে বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজার এলাকা থেকে মামলার এক নম্বর আসামী শহিদুল ইসলাম মানিক (৫০) কে গ্রেফতার করে জিঙ্গাসাবাদ করা হচ্ছে। ডাকাতির সঙ্গে জড়িত অন্যান্যদের ও গ্রেফতারের চেষ্টা চলছে তিনি জানান।

জনপ্রিয়

এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি

বানারীপাড়ায় দুর্ধর্ষ ডাকাতি ও ১নং অভিযুক্ত গ্রেফতার

আপডেট : ০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫