ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

ফের ঢাকা কলেজ – সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সপ্তাহ ব্যবধানে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে আজিমপুর ও মিরপুর সড়কে এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষের ধাওয়া পালটা ধাওয়ার পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপে করা হয়।

সংঘর্ষের বিষয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা জানান, গতকাল সোমবার (২১ এপ্রিল) ধানমন্ডিতে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে অজ্ঞাতনামা কয়েকজন যুবক। ওই যুবকদের মধ্যে একজন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী ছিল। পূর্বশত্রুতার জের ধরে ঢাকা সিটি কলেজের একটি গ্রুপ এই মারধরের সঙ্গে জড়িত। ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর জেরেই আজ এই ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা কলেজের শিক্ষার্থীরা দলবদ্ধভাবে সিটি কলেজের সামনে জড়ো হন। তখন সিটি কলেজের শিক্ষকরা তাদের আটকানোর চেষ্টা করেন। এ সময় দলগতভাবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের গেটে ইট-পাটকেল মারতে থাকেন।

এর আগে, গত ১৫ এপ্রিল রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে।

জনপ্রিয়

এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি

ফের ঢাকা কলেজ – সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

আপডেট : ০৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫