ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

কাউখালীতে বাল্যবিবাহ পন্ড; ছেলের পিতা কারাগারে

পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নের বিপ্রা বাশুরি গ্রামে বাল্যবিয়ে দেয়ার অপরাধে বরের বাবাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা ।

জানাগেছে, শুক্রবার (১৮ এপ্রিল) আনুমানিক রাত সাড়ে ১০টায় বাল্যবিয়ে হচ্ছে এমন খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় বর সুব্রত ডাকুয়া, মেয়ে সাথী ও তার বাবা বিয়ের আসর থেকে পালিয়ে যান।

ভান্ডারিয়ার স্কুল পড়ুয়া ছাত্রীকে কাউখালীর বিপ্রা বাশুরি মিলন ডাকুয়ার বাড়িতে তার ছেলে সুব্রত ডাকুয়ার সাথে বাল্যবিয়ে দেয়ার অপরাধে ছেলের পিতা মিলন ডাকুয়া (৫২) কে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী ছেলের পিতাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক স্বজল মোল্লা।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা জানান, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী ছেলের বাড়ি বিয়ের আয়োজন করায় ছেলের বাবা মিলন ডাকুয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। কনে, কনের পিতা ও বর বিয়ের আসর থেকে পালিয়ে যান। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।

জনপ্রিয়

এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি

কাউখালীতে বাল্যবিবাহ পন্ড; ছেলের পিতা কারাগারে

আপডেট : ১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫