ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

পিরোজপুরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ; আহত ১১

পিরোজপুরের নাজিরপুরে চাঁদা চাওয়া ও খাসজমি ডিসিয়ার নেওয়া ঘটনাকে কেন্দ্র করে ফিল্মি স্টাইলে অস্ত্রের মহড়া ও বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১১ নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এসময় দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বাবুরহাট বাজারে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

বাবুরহাট বাজারে থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ফিল্ম স্টাইলে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে থাকে একটি পক্ষ। অস্ত্রের ওই মহড়ার নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জহিরুল ইসলাম জহিরের ছোট ভাই ছাত্রদল নেতা সোহেল শেখ।

এ ঘটনায় দুই পক্ষের অভিযোগ, আওয়ামী লীগের লোকজন নিয়ে এক পক্ষ অন্য পক্ষের ওপর হামলা চালায়।

জানা যায়, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জহিরুল ইসলাম জহিরের বড় ভাই বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহিদ শেখ শেখমাঠিয়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান আতিয়ার রহমান (চৌধুরী) নান্নুর ঘনিষ্ঠজন ও তার ছোট ভাই রুবেল শেখ ছাত্রলীগ নেতা সংঘর্ষে জড়ায়।

তবে এসব তথ্য অস্বীকার করে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জহিরুল ইসলাম জহির বলেন, যুবদল নেতা মো. বদিউজ্জামান গত ৫ আগস্টের পর আওয়ামী লীগ পোষার দায়িত্ব নিয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে তারা আমাদের ওপর হামলা চালায়।

উপজেলা যুবদলের সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. বদিউজ্জামান বলেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আজমীর হোসেনকে ১৪ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও তার ভাই যুবলীগ কর্মী জাহিদসহ ৪-৫ জনে চাঁদার দাবিতে বাজারের একটি দোকানের সামনে আটক করে। দুই মাস ধরে তারা আজমীরের কাছে চাঁদা দাবি করে আসছেন।

এ ঘটনা শুনে সেখানে গেলে বিএনপি নেতা জহিরের নেতৃত্বে তার ভাই ও তার পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলা করে এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে আমার আত্মীয়-স্বজনরা সেখানে গেলে জহিরের লোকজন তাদের ওপর হামলা করে।

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সফিকুল ইসলাম সাফিক বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী জড়িত রয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে উচ্চ পর্যায়ের নেতাদের অবহিত করবো। আমি আশা করি, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’

উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। আমার জানা মতে, পারিবারিক সমস্যা নিয়ে ঘটনাটি ঘটেছে। আমার দল দুর্নীতি, চাঁদাবাজি, অশান্তি সৃষ্টিকারী, মাদক ও দখলদারের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমার দলীয় কোনো নেতাকর্মী এ ঘটনায় জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অশেষ প্রতীম রায় বলেন, গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হয়েছে। চারজন হাসপাতালে ভর্তি আছে বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।

নাজিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ হিলাল উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। সেখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।

জনপ্রিয়

এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি

পিরোজপুরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ; আহত ১১

আপডেট : ০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫