ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

গাইবান্ধা-২ আসনের সাবেক এমপি শাহ সরওয়ার কবীর গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার কবির | ফাইল ছবি

দিনাজপুরে পুলিশের হাতে আটক হয়েছেন গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার কবির। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সোয়া আটটার দিকে পৌর শহরের ঈদগাহ বস্তি এলাকায় দীবা গার্ডেন নামের একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন।

শাহ সারওয়ার কবির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাইবান্ধা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, শাহ সারওয়ার কবির দিনাজপুর শহরের ঈদগাহ বস্তি এলাকায় একটি বাড়িতে অবস্থান নিয়েছেন। পরে ওই এলাকায় কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁকে আটক করা হয়েছে। অভিযান ও জিজ্ঞাসাবাদ চলমান আছে। পরে বিস্তারিত জানানো হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ মার্চ থেকে দিনাজপুর শহরের ইদগাহবস্তী এলাকায় ভগ্নিপতি আলতাফ হোসেনের বাড়িতে আত্মগোপনে ছিলেন সারওয়ার। আলতাফ হোসেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক উপ-বিদ্যালয় পরিদর্শক। রাত সোয়া ৯টায় বাসা থেকে তাঁকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন আনোয়ার হোসেন বলেন, গত মার্চ মাস থেকে শহরের এই বাসায় আত্মগোপনে ছিলেন। তিনি গাইবান্ধায় দুটি মামলার বর্তমান আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

জনপ্রিয়

এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি

গাইবান্ধা-২ আসনের সাবেক এমপি শাহ সরওয়ার কবীর গ্রেপ্তার

আপডেট : ০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫