ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তায় নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’

বাংলা নববর্ষ-১৪৩২ কে স্বাগত জানিয়ে উৎসবমুখর পরিবেশে ও নির্বিঘ্নে শেষ হলো ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। এবারের প্রতিপাদ্য ছিলো—‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। শোভাযাত্রাকে কেন্দ্র করে ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শাহবাগ মোড়, টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষাকেন্দ্র ও দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদের সামনে এসে শেষ হয় বর্ণাঢ্য এই আনন্দ শোভাযাত্রা।

পয়লা বৈশাখের উৎসবের অন্যতম আকর্ষণ ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। এবারের আনন্দ শোভাযাত্রায় ২৮টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্থরের সাধারণ জনগণ ও বিভিন্ন দেশের অতিথিরা অংশগ্রহণ করেন।

শোভাযাত্রাকে ঘিরে গতকাল রাত থেকেই টিএসসিসহ পুরো ক্যাম্পাস এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সবখানে মোতায়েন ছিল ডিএমপির বিপুলসংখ্যক সদস্য।

শোভাযাত্রাকে ঘিরে ছিল ডিএমপির কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। শোভাযাত্রার শুরুতে ছিলো ডিএমপির সোয়াট সদস্যরা। এরপর ইউনিফর্মধারী পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা। একাধিক ড্রোন ব্যবহার করে ও ওয়াচ টাওয়ার থেকে পর্যবেক্ষণ করা হয় পুরো এলাকা। শোভাযাত্রার শেষ অংশেও ছিল ডিএমপির পুলিশ সদস্যদের সরব উপস্থিতি।

জনপ্রিয়

এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি

ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তায় নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’

আপডেট : ০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫