ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

বানারীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের দোসর সায়েম কাজীর ত্রাসে অতিষ্ট বাইশারীর দত্তপাড়াবাসী

বানারীপাড়ার দত্তপাড়ায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুকের একান্ত কাছের লোক ফ্যাসিবাদের দোসর ওই এলাকার চিহ্নিত আওয়ামী সন্ত্রাসী সায়েম কাজী গংদের হামলায় দুই নারী ও মসজিদের ইমামসহ ৩ জন গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ১০টায় উপজেলার বাইশারী ইউনিয়নে দত্তপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন- বিউটি (৫৫), সুলতানা (৩২) ও আল আমিন বেপারী (৩৫)।

এ ঘটনায় বানারীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সুত্রে জানা যায়, গত মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে দত্তপাড়ার চিহ্নিত সন্ত্রাসী সায়েম কাজী, তার ভাই ছালাম কাজীর নেতৃত্বে ৮-১০ জনের দুবৃত্তের দল পূর্বপরিকল্পিত ভাবে লাঠিসোটা, দা-চাপাটি ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে দত্তপাড়া গ্রামের বেপারী বাড়িতে হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে মতিউর রহমানের স্ত্রী বিউটি (৫৫), মো: কালাম বেপারীর স্ত্রী রাজিয়া সুলতানা (৩২) ও দক্ষিন বাইশারী খানপাড়া মসজিদের ইমাম আল আমিন বেপারী (৩৫) আহত হন। হামলাকারীরা এসময় কালাম বেপারী মতিউর রহমান, জলিল বেপারী, মোর্শেদের ঘড় ভাঙচুর করে ও বিভিন্ন মালামাল নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় কোন উপায়ন্ত না দেখে এলাকার লোকজন ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্দ্বার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলার ঘটনায় মোর্শেদ বেপারী থানায় অভিযোগ দায়ের করেছেন।

এদিকে এ ঘটনার জের ধরে সায়েম কাজীর ছোট ভাই কৃষকদল নেতা সাইদুল কাজী মারধরের শিকার হয়ে আহত অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে তার পারিবারিক সুত্রে জানা গেছে।

উল্লেখ্য যে, সায়েম কাজী বিগত আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুকের ঘনিষ্ঠজন হওয়ার সুবাদে এলাকার সাধারণ মানুষদের জিম্মি করে ব্যাপক চাঁদাবাজি ও নানা অপকর্মের মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। ৫ তারিখ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পরে সায়েম কাজী আবার ভোল পাল্টানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এলাকার মানুষ জানায়।

এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোস্তফা জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা করা হবে।

জনপ্রিয়

এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি

বানারীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের দোসর সায়েম কাজীর ত্রাসে অতিষ্ট বাইশারীর দত্তপাড়াবাসী

আপডেট : ১১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫