ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

মঠবাড়িয়ায় মামা বাড়িতে ঈদের বাজার দেয়ার পথে বাস চাপায় তিন ভাই মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন ভাই নিহত হয়েছে। আজ শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে পিরোজপুর-পাথরঘাটা-ঢাকা সড়কের পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

মামার বাড়িতে ঈদের নতুন পোশাক ও বাজার সদাই দিতে যাওয়ার পথে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন ভাই নিহত হয়েছেন বলে জানান স্বজনরা।

নিহতরা হলেন- পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের বাইশকুরা এলাকার নাসির খানের ছেলে মোঃ নাঈমুজ্জামান শুভ (২২) মোঃ শান্ত (১৪) ও মোঃ নাদিম (৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাতটার দিকে পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাও রাজিব পরিবহনের একটি বাস সকাল সাড়ে সাতটার দিকে পাথরঘাটা রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক মঠবাড়িয়া থেকে আসা একটি মোটরসাইকেল সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন ভাই নিহত হন। পরে বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পাথরঘাটা থানায় নিয়ে আসে। দুর্ঘটনার পর বাসের চালক ও সহযোগী পালিয়ে যায়।

নিহতদের ছোট বোন জুই জানান, মোঃ নাঈমুজ্জামান শুভ ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতো। আজ শনিবার ভোর রাতে ঢাকা থেকে বাড়িতে এসে পৌঁছে। সকালে ছোট দুই ভাই শান্ত ও নাদিমকে নিয়ে পাথরঘাটার কেরাতপুর নামক স্থানে মামা বাড়িতে বাজার সদাই দিতে যাওয়ার জন্য নিজস্ব মটরসাইকেল রওয়ানা দেয় শুভ। পথিমধ্যে রাজিব পরিবহনে ঢাকায় তিনজন নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে মটবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লা আল মামুন জানান, নিহতের ঘটনায় মঠবাড়িয়া টিকিট কাটা ইউনিয়নে নিহতদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয়

এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি

মঠবাড়িয়ায় মামা বাড়িতে ঈদের বাজার দেয়ার পথে বাস চাপায় তিন ভাই মৃত্যু

আপডেট : ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫