ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার পিরোজপুরে মাদকপ্রবণ এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত “পুলিশ হলেও ছাড় নেই”: বাগেরহাটে জিরো টলারেন্স বার্তা খুলনা রেঞ্জ ডিআইজির শহীদ তাহিদুল ইসলামের কবর জিয়ারত করলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ নওগাঁয় ফল ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠিতে জিও-এনজিও সহযোগিতা জোরদারের লক্ষ্যে এডাবের সভা অনুষ্ঠিত টেকনাফে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ; বোট ফেলে পালাল মাদক কারবারিরা টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার, মিয়ানমারে পাচারের সময় সারসহ আটক ১ ভোলা-ঢাকা নৌরুটের ইলিশা লঞ্চঘাটে সরকার নির্ধারিত প্রবেশ ফি ৫ টাকার পরিবর্তে নেয়া হচ্ছে ১০ টাকা, যাত্রীদের ভোগান্তি পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে ছাতা ও মশারী বিতরণ

পিরোজপুরে হামলা, ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে জাতীয় নাগরিক কমিটির সদস্য গ্রেফতার

পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদের সাইটে হামলা, ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে জাতীয় নাগরিক কমিটির পিরোজপুরের ১নং সদস্য মুসাব্বির মাহমুদ সানিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২২ মার্চ) দুপুরে শহরের কাপুরিয়া পট্টি এলাকা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান।

গ্রেফতার মুসাব্বির মাহমুদ সানি (৩২) পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড মাছিমপুর এলাকার মো: কিসলুর ছেলে।

জানা যায়, শুক্রবার (২১ মার্চ) দুপুরে মুসাব্বির মাহমুদ সানি নিজেকে ছাত্র আন্দোলনের আহ্বায়ক পরিচয় দিয়ে ৩০-৪০ জনের একটি দল নিয়ে পিরোজপুর পৌরসভার অধীনে নির্মাণাধীন মডেল মসজিদের সাইটে হামলা চালান। হামলাকারীরা সাইটের স্টাফ ও কর্মচারীদের থাকার ঘরে ব্যাপক ভাঙচুর করেন এবং অফিস কক্ষে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নেন। এ সময় তারা সিসিটিভি ক্যামেরা ও হার্ডডিস্ক ভেঙে ফেলেন।

ভুক্তভোগী ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার শহিদুল ইসলাম এ ঘটনায় মুসাব্বির মাহমুদ সানি, সানির ভাই কথিত ছাত্রসমন্বয়ক সাজিদ ও সাজিদুল ইসলামর বিরুদ্ধে ভাঙচুর, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা দায়ের করেন।

জানা গেছে, এর আগে সানি সংশ্লিষ্টদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সোবাহান বলেন, “মুসাব্বির মাহমুদ সানির বিরুদ্ধে ভাঙচুর, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় আমরা তাকে আটক করেছি।

এছাড়া, পিরোজপুর বলেশ্বর ব্রিজ টোল প্লাজায় অগ্নিকান্ডের ঘটনার সঙ্গেও তার সম্পৃক্ততা পাওয়া গেছে, তবে এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি। তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে” বলেন এই ভারপ্রাপ্ত কর্মকর্তা।

জনপ্রিয়

বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

পিরোজপুরে হামলা, ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে জাতীয় নাগরিক কমিটির সদস্য গ্রেফতার

আপডেট : ০৩:২০ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫