ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

পিরোজপুরে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের চেষ্টা, ব্যবহার করা ঘরে আগুন

পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুরে প্রতিবন্ধী এক যুবতীকে টোপ দিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই ব্যবহার করা ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হয়েছে।

শুক্ররার (২১ মার্চ) বিকেলে দুর্গাপুর ইউনিয়নের বাবলা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন নগরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নির্মল হালদারের ২২ বছরের এক প্রতিবন্ধী মেয়ে এদিন বিকাল সাড়ে ৩টায় স্থানীয় মজিবুর রহমান সরদার ওরফে বেনু (৭০) জোড়পূর্বক বাড়ীর পাশে একটি টিনের ঘরে সুপারি রাখার গুদামের মধ্যে টেনে নিয়ে দরজা তালাবদ্ধ করে। পরে মেয়েটি ডাকচিৎকার করতে থাকলে স্থানীয় লোকজন জানালা ভেঙে তাকে বের করে। ভাই সুদেব হালদার ও সুবাস হালদার জানান, মজিবুর রহমান ওরফে বেনু বিভিন্ন অপকর্ম করে যাচ্ছেন। এর আগের তার বিরুদ্ধে মামলা হয়েছে, যা চলমান আছে।

১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বৃষ্টি রানী বলেন, একটি টিনের ঘরে সুপারি রাখার গুদামের সে এ ধরনের অপকর্ম করে যাচ্ছে এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এঘটনায় ওই ব্যবহার করা ঘরে রাতে কোন এক সময় আগুনের ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান বলেন, সন্ধ্যায় মেয়েটি মজিবুর রহমান সরদারের বিরুদ্ধে এ অভিযোগে মামলা করেছেন। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

জনপ্রিয়

এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি

পিরোজপুরে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের চেষ্টা, ব্যবহার করা ঘরে আগুন

আপডেট : ০৩:০২ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫