ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

পিরোজপুরে রিক্সা চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা

পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠী গ্রামে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে এক রিকসাচালকে হত্যা করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) দুপুরে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সাব্বির সিকদার (২৫) পৌরসভার রায়েরকাঠি এলাকার হারুন সিকদারের ছেলে। সাব্বিরের ৫বছর বয়সী একটি সন্তান রয়েছে।

বৃহস্পতিবার আনুমানিক রাতের গভীরে কোন এক সময়ে হত্যাকারীরা বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে সাব্বিরকে হত্যা করে ওদনকাঠি গ্রামে একটি ইটের রাস্তার পাশে ফেলে রাখে। হাতুড়ির আঘাতে তার মাথা পুরোপুরি থেতলে গেছে। শুক্রবার সকালে স্থানীয়রা সাব্বিরের মৃতদেহ নির্জন রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পিরোজপুর সদর থানায় খবর দেয়। পরবর্তীতে থানা পুলিশ, পিবিআই ও সিআইডি পুলিশের আলাদা টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

নিহতের পিতা হারুন সিকদার জানান, বৃহস্পতিবার বিকেলে নিজের ব্যাটারিচালিত রিক্সা নিয়ে ঘর থেকে বের হয়েছিল সাব্বির। এরপর নির্ধারিত সময়ে সে রাতে বাড়ি না ফেরায়, স্বজনরা তার মোবাইলে ফোন করে। তবে সেটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে তারা বিভিন্ন স্থানে সাব্বিরের খোঁজ করেও ব্যর্থ হয়। এরপর সকালে সাব্বিরের মৃতদেহ দেখে সেটি সনাক্ত করে। তবে ঘটনাস্থলে তার রিক্সাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে সাব্বিরের রিক্সাটি নেওয়ার জন্য কিংবা মাদক সংক্রান্ত বিষয়ের জেরে সাব্বিরকে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা জানায়, সাব্বির মাদক সেবনের সাথে জড়িত ছিল। ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ মুকিত হাসান খান জানান, এখন পর্যন্ত সাব্বিরকে হত্যার কারণ উদঘাটন করা যায়নি। তবে হত্যাকান্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

জনপ্রিয়

এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি

পিরোজপুরে রিক্সা চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা

আপডেট : ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫