ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু টেকনাফের নাজির হোসেন হত্যার আসামি রিদোয়ান গ্রেপ্তার গ্রিন ফোর্স বাংলাদেশের মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা আজ ​ ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আদানির ইউনিট বন্ধ ও অভ্যন্তরীণ সংকটে দেশজুড়ে তীব্র লোডশেডিং, ছুটির দিনেও চরম ভোগান্তি গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা পিরোজপুর সদরকে শিশুশ্রম ও ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা ঘোষণা

আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ

  • নিউজ ডেস্ক
  • আপডেট : ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • ২৬৮ ভিউ

মেট্রোরেল

ভায়াডাক্ট দেবে যাওয়ায় বন্ধ হয়ে গেছে রাজধানীর আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও রুটের মেট্রোরেল চলাচল।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি এলাকায় ভায়াডাক্ট দেবে যাওয়ায় বন্ধ রয়েছে মেট্রো।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ওই পথে বড় একটা সমস্যা হয়েছে। এটা ঠিক করতে সময় লাগবে। মেট্রোরেল আপাতত আগারগাঁও (উত্তরা থেকে) পর্যন্ত চালাচল করছে।

এটি ঠিক না হওয়া পর্যন্ত এ পথে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।’এক বার্তায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, অনিবার্য কারণবশত সকাল ৯টা ৪০ মিনিট থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে।

এদিকে হঠাৎ করে মেট্রোরেলের অংশবিশেষ বন্ধ হওয়ায় যাত্রীদের সাময়িক অসুবিধায় পড়তে হয়েছে সেইসাথে সড়কে ব্যাপক যানযট সৃষ্টি হয়েছে।

সংবাদ360

জনপ্রিয়

মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ

আপডেট : ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪