ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা পিরোজপুর সদরকে শিশুশ্রম ও ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা ঘোষণা পিরোজপুরে তার কাটার সময় যুবক আটক, বিভিন্ন মালামাল উদ্ধারের দাবি ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ক্যানসারে মারা গেলেন চিন্ময় কৃষ্ণ দাসের মা: শেষকৃত্যে যোগ দিতে ৫ ঘণ্টার প্যারোল পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে কর্মশালা মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা মোরেলগঞ্জে ইউপি প্রকল্পের টাকা ও জেলের চাল আত্মসাতের অভিযোগ
সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

দীর্ঘ ৪৪ বছরের ঐতিহ্য ও গৌরবময় পথচলায় জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা (শুক্রবার ৪ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ সভায় দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও মহানগর কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন।

জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মোহাম্মদ আলমগীর গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করা, জেলা-উপজেলা, মহানগর ও বিভাগীয় পর্যায়ের কমিটির কার্যক্রম পর্যালোচনা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে মহাসচিব মোহাম্মদ আলমগীর গনি বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সাংবাদিকদের পেশাগত দক্ষতা, সততা, নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করতে হবে। সময়ের সঙ্গে সাংবাদিকতার ধরন ও প্রযুক্তি পরিবর্তিত হচ্ছে। তাই নতুন ও প্রবীণ সাংবাদিকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও পেশাগত দক্ষতা উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করতে হবে।

তিনি বলেন, একজন সাংবাদিককে শুধু সংবাদ সংগ্রহ ও পরিবেশন জানলেই হবে না; তথ্য যাচাই, অনুসন্ধানী সাংবাদিকতা, আইন ও নৈতিকতার বিষয়, প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক গণমাধ্যমের চ্যালেঞ্জ সম্পর্কেও দক্ষ হতে হবে। সাংবাদিকদের গুণগত মান বৃদ্ধি এবং পেশাগত সক্ষমতা উন্নয়নের মাধ্যমে একটি দক্ষ ও দায়িত্বশীল সাংবাদিক সমাজ গড়ে তোলা জাতীয় সাংবাদিক সংস্থার অন্যতম প্রধান লক্ষ্য।

মহাসচিব আরও বলেন, দেশের সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্য দাবি আদায়ে জাতীয় সাংবাদিক সংস্থা সবসময় সোচ্চার থাকবে। সাংবাদিকদের অধিকার আদায়ে বিভাজন নয়, প্রয়োজন ঐক্য ও সাংগঠনিক শক্তি। তাই দেশের প্রতিটি জেলা, উপজেলা, মহানগর ও বিভাগীয় কমিটিকে নিয়মতান্ত্রিকভাবে সক্রিয় করতে হবে। সংগঠনের শক্তিশালী সাংগঠনিক কাঠামোই সাংবাদিক সমাজের ন্যায্য অধিকার আদায়ের অন্যতম প্রধান ভিত্তি হতে পারে।

তিনি সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের কার্যক্রমে গণমাধ্যমের ইতিবাচক, গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি প্রয়াত সাংবাদিক মোহাম্মদ আলতাফ হোসেনের প্রতিষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা নিয়মতান্ত্রিক ও ধারাবাহিক সাংগঠনিক কার্যক্রমের মধ্য দিয়ে ইতোমধ্যে ৪৪ বছর অতিক্রম করেছে। দীর্ঘ এই পথচলায় দেশের সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার, কল্যাণ ও সাংবাদিকতার মানোন্নয়নে সংগঠনটি বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সভায় জাতীয় সাংবাদিক সংস্থার নীতি নির্ধারণী পরিষদের সভাপতি মো. জামাল হোসেন, সদস্য সচিব মোহাম্মদ মনজুর হোসেন, নির্বাহী সদস্য মোহাম্মদ শাহজাহান মোল্লা, এ কে আজাদ, মো. খাইরুল ইসলাম, মোহাম্মদ রাব্বি মোল্লা ও এম আর ক্রেসসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় সাংবাদিক সংস্থার কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোসাঃ আসিয়া আক্তার সভায় উপস্থিত থেকে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। এছাড়া সহসভাপতি মো. আব্দুল মজিদ, মো. আতিকুর রহমান আজাদ, মো. মনজুরুল হক, শিহাব উদ্দিন আহমেদ টিপু ও লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার যুগ্ম মহাসচিব মো. মামুনুর রশিদ। এ সময় যুগ্ম মহাসচিব এম এ আকাশ ও মো. আনোয়ারুল হক, সহকারী মহাসচিব মো. নাজির হোসেন ও প্রিয়াঙ্কা ইসলামসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর কমিটির সভাপতি এম. হোসাইন আহমদ, সাধারণ সম্পাদক শেখ মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক নূরনবী সোহেল, ঢাকা জেলা কমিটির সভাপতি মোহাম্মদ মহসিন উদ্দিন, ভারপ্রাপ্ত সেক্রেটারি মোহাম্মদ শিহাব উদ্দিন রাজ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম এবং সাংগঠনিক সচিব মোহাম্মদ মেহেদী হাসানসহ দেশের বিভিন্ন জেলা, মহানগর ও বিভাগীয় কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকরা।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়—এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই সাংবাদিকদের পেশাদারিত্ব, সততা, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দিতে হবে।

নীতি নির্ধারণী পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন সংগঠনের প্রতিটি জেলা, উপজেলা, মহানগর ও বিভাগীয় কমিটিকে আরও সুসংগঠিত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নতুন সাংবাদিকদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করে জাতীয় সাংবাদিক সংস্থার কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।

বক্তারা সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা, নিয়মতান্ত্রিক কার্যক্রম, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন। আগামী দিনে জাতীয় সাংবাদিক সংস্থাকে দেশের সাংবাদিক সমাজের একটি শক্তিশালী, দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

দিনব্যাপী এ বর্ধিত সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় দুই শতাধিক সিনিয়র সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভাটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনার পাশাপাশি সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়।

সভায় আগামী দিনের সাংগঠনিক কর্মপরিকল্পনা, কমিটিগুলোর কার্যক্রম আরও গতিশীল করা, সংগঠন সম্প্রসারণ, সাংবাদিকদের প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়ন, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

দীর্ঘ ৪৪ বছরের ঐতিহ্যকে সামনে রেখে জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ প্রত্যয় ব্যক্ত করেন—সাংবাদিকের অধিকার ও মর্যাদা রক্ষা, পেশাদারিত্বের বিকাশ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠা এবং একটি শক্তিশালী ও সুশৃঙ্খল সাংবাদিক সংগঠন গড়ে তোলার লক্ষ্যে জাতীয় সাংবাদিক সংস্থা ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

জনপ্রিয়

গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

আপডেট : ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬