ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে অন্তত ৪ জন নিহত, জেলায় কারফিউ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত সমাবেশ ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে হাতহতের খবর পাওয়া গেছে। এ ঘটনার পর আজ বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে পুরো গোপালগঞ্জ জেলায় কারফিউ জারি করেছে প্রশাসন, যা বলবৎ থাকবে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বিবিসি বাংলা গোপালগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাসের বরাতে জানায়, এখন পর্যন্ত ৪ জনের মৃতদেহ হাসপাতালে এসেছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের দীপ্ত সাহা (২৫) ও কোটালীপাড়ার রমজান কাজী (১৮)সহ ৪ জন নিহত হয়েছেন।

নিহত দীপ্ত সাহার চাচা জানান, দীপ্ত দুপুরে খাবার খেয়ে দোকানে যাচ্ছিলেন, তখন শহরের চৌরঙ্গী এলাকায় তার পেটে গুলি লাগে।

নিহত রমজান কাজীর বাবা বলেন, ‘আমার ছেলে কোনো রাজনীতিতে ছিল না। নিরপরাধভাবে তাকে মেরে ফেলা হয়েছে।’

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এনসিপির সমাবেশ শেষ হতেই একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে নেতা-কর্মীদের ঘিরে হামলা চালায়। হামলাকারীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী বলে অভিযোগ করেছে এনসিপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে।

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সহিংসতা ও প্রাণহানির ঘটনায় গোপালগঞ্জে রাত ৮টা থেকে কারফিউ জারি করা হয়েছে। কারফিউ চলাকালে জনসমাগম, সভা-সমাবেশ, যান চলাচলসহ সব ধরনের চলাফেরা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে অন্তত ৪ জন নিহত, জেলায় কারফিউ

আপডেট : ০২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫