প্রতীকী ছবি
১৪ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধারের অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানার মামলায় তিন মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন আদালত।
মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুলান নং-২ এর বিচারক অরুনাভ চক্রবর্তী জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায়ে কারাদন্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন: কবির মোল্লা, মোঃ ইছহাক ও সঞ্জয় দাস ওরফে মোঃ হোসেন (নব মুসলিম)।
এদিন রায় ঘোষণার সময় আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে আসামিদের কারাগারে পাঠানো হয়।
বাদী এজাহারে উল্লেখ করেন, ২০২৩ সালের ৩০ নভেম্বর কতিপয় ব্যক্তি টয়োটা ল্যান্ডক্রুজার জীপ গাড়িতে বিপুল পরিমান অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকার যাত্রাবাড়ীর দিকে আসিতেছে বলে গোপন সংবাদ পান। পরবর্তীতে বাদী গাড়ীটি আটক করে তাতে তল্লাশী করে সামনের বাম পাশের সিটের সামনে ডেশ বোর্ডের নীচের বক্সে রক্ষিত ০১ টি শপিং ব্যাগের ভিতরে নীল রং জিপারযুক্ত ৭০ টি পলিপ্যাক, যাহার প্রতিটি পলিপ্যাকে ২০০ পিছ করে সর্বমোট ১৪ হাজার পিছ অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। যাহার মূল্য ২৮,০০,০০০/- (আটাশ লক্ষ) টাকা। এরপর আসামিদের আটক করা হয়। পরবর্তীতে যাত্রাবাড়ী থানার পরির্দশক শফিকুল ইসলাম আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। এরপর গত বছরের ১৩ ফ্রেব্রুয়ারি একই থানার এসআই মোঃ নূর আলম সিদ্দিক আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ১ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বিচার চলাকালে ১২ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করে সংশ্লিষ্ট আদালতের পিপি মুঃ আব্দুল নূর ভূইয়া।

মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব 


















