পিরোজপুরের নাজিরপুরে ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. লিমন হাওলাদার জিহাদ (২১) ও মো. রুবেল মিয়া (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীরামকাঠী বন্দর বাজারের স্থানীয় জনতা।
সোমবার (১৬ জুন) রাতে উপজেলার শ্রীরামকাঠী ফেরিঘাট এলাকায় বহিরাগত দুই ব্যক্তিকে তাদের চলাফেরা সন্দেহজনক হলে শ্রীরামকাঠী বন্দর বাজার এলাকার মাসুম ও আরিফ নামে দুই ব্যক্তির নেতৃত্বে তাদেরকে ধরে ফেলেন এবং তাদের সাথে থাকা ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে নাজিরপুর থানা পুলিশকে খবর দিলে নাজিরপুর থানার এসআই মোঃ সরোয়ার হোসেনের নেতৃত্বে সেখানে উপস্থিত হয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করে।
আটক মাদক ব্যবসায়ী লিমন হাওলাদার জিহাদ পিরোজপুর জেলার সদর উপজেলার শিকারপুর গ্রামের ৪নং ওয়ার্ডের মোঃ টিপু হাওলাদারের ছেলে এবং রুবেল মিয়া একই জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের মোঃ চান মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ আল ফরিদ ভুঁইয়া।
ওসি মোঃ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীরামকাঠী বন্দর বাজার এলাকার স্থানীয় জনতা প্রথমে সন্দেহজনক দুই ব্যক্তিকে ধরে ফেলে এবং তাদের কাছে মাদক আছে এরুপ সংবাদ দিলে, এসআই সরোয়ার ও এসআই রহমতের নেতৃত্বে অভিযান টিম সেখানে উপস্থিত হয়ে আটক দুই ব্যক্তির নিকট থেকে ৪৮০ পিস ইয়াবাসহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাজিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

দক্ষিণাঞ্চল প্রতিবেদকঃ 


















