ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

নাজিরপুরের শ্রীরামকাঠীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পিরোজপুরের নাজিরপুরে ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. লিমন হাওলাদার জিহাদ (২১) ও মো. রুবেল মিয়া (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীরামকাঠী বন্দর বাজারের স্থানীয় জনতা।

সোমবার (১৬ জুন) রাতে উপজেলার শ্রীরামকাঠী ফেরিঘাট এলাকায় বহিরাগত দুই ব্যক্তিকে তাদের চলাফেরা সন্দেহজনক হলে শ্রীরামকাঠী বন্দর বাজার এলাকার মাসুম ও আরিফ নামে দুই ব্যক্তির নেতৃত্বে তাদেরকে ধরে ফেলেন এবং তাদের সাথে থাকা ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে নাজিরপুর থানা পুলিশকে খবর দিলে নাজিরপুর থানার এসআই মোঃ সরোয়ার হোসেনের নেতৃত্বে সেখানে উপস্থিত হয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করে।

আটক মাদক ব্যবসায়ী লিমন হাওলাদার জিহাদ পিরোজপুর জেলার সদর উপজেলার শিকারপুর গ্রামের ৪নং ওয়ার্ডের মোঃ টিপু হাওলাদারের ছেলে এবং রুবেল মিয়া একই জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের মোঃ চান মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ আল ফরিদ ভুঁইয়া।

ওসি মোঃ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীরামকাঠী বন্দর বাজার এলাকার স্থানীয় জনতা প্রথমে সন্দেহজনক দুই ব্যক্তিকে ধরে ফেলে এবং তাদের কাছে মাদক আছে এরুপ সংবাদ দিলে, এসআই সরোয়ার ও এসআই রহমতের নেতৃত্বে অভিযান টিম সেখানে উপস্থিত হয়ে আটক দুই ব্যক্তির নিকট থেকে ৪৮০ পিস ইয়াবাসহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাজিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। আমাদের মাদকবিরোধী অভিযান অব‍্যাহত থাকবে।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

নাজিরপুরের শ্রীরামকাঠীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫