ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

মোরেলগঞ্জে মৎস ঘের থেকে নিখোঁজ ভ্যানচালক হাসানের মরদেহ উদ্ধার

মোঃ হাসান শেখ, ফাইল ছবি | সংবাদের মাঝে বর্তমান ছবি

বাগেরহাটের মংলা উপজেলার উত্তর মালগাজী গ্রামের ভ্যানচালক মোঃ হাসান শেখ (১৭) নিখোঁজের তিন দিন পর মোরেলগঞ্জের বারইখালী ইউনিয়নের তেতুলবাড়িয়া বাজার সংলগ্ন একটি মৎস্য ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল শুক্রবার , রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে মোঃ হাসান নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। নিখোঁজের সংবাদ বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়েছিল।

পরে আজ সোমবার (২৮ এপ্রিল) সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে স্থানীয়রা বারইখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তাফালবাড়ি গ্রামের মোরেলগঞ্জ-মংলা আঞ্চলিক সড়কের পাশে মামুন মোল্লা ও কবির মোল্লার মালিকানাধীন একটি মৎস্য ঘেরে পানির ওপর ভেসে থাকা অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পরে পরিচয় নিশ্চিত হওয়া যায় যে, সেটি নিখোঁজ ভ্যানচালক মোঃ হাসানের মরদেহ।

খবর পেয়ে মোরেলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, হাসানের মুখমণ্ডলে টেপ প্যাঁচানো ছিল। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি

মোরেলগঞ্জে মৎস ঘের থেকে নিখোঁজ ভ্যানচালক হাসানের মরদেহ উদ্ধার

আপডেট : ০৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫