ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

পিরোজপুরের নাজিরপুরে নিজ পুরুষাঙ্গ কেটে ফেললেন এক যুবক

পিরোজপুরের নাজিরপুরে নিজ পুরুষাঙ্গ কেটে ফেললেন মো. বায়েজিদ শিকদার (২৮) নামের এক যুবক। তিনি উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের দক্ষিন বানিয়ারী গ্রামের এমেদুল শিকদারের ছেলে।

আজ রোববার (২৭ এপ্রিল) দুপুরে নিজ বাড়ির বসত ঘরে বসে ওই যুবক এ ঘটনা ঘটান। মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে প্রেরণ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল কৌশিক সাহা বলেন, রোববার দুপুরে ওই যুবককে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তার পুরুষাঙ্গ সম্পূর্ন কেটে বিচ্ছিন্ন করা হয়েছে। যুবকটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ওই যুবকের চাচী জানান, যুবকের পিতা মাঠে ধান কাটার কাজে ও মা পরিবারের কাজে ব্যাস্ত থাকায় ওই দিন দুপুরে তিনি তার নিজ বাড়ির বসত ঘরের বিল্ডিং-এর দরজা আটকে নিজের পুুরুষাঙ্গ কেটে বিচ্ছিন্ন করে ফেলেন। এতে গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

তিনি আরো বলেন, ওই যুবক মানসিক ভারসম্যহীন ছিলেন। এর আগে গতবছর তিনি আত্মহত্যার উদ্দেশ্যে নিজ বাড়ির ছাদ থেকে লাফিয়ে আহত হয়েছিলেন।

এ ব্যাপারে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন, ঘটনাটি শুনেছি।

জনপ্রিয়

এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি

পিরোজপুরের নাজিরপুরে নিজ পুরুষাঙ্গ কেটে ফেললেন এক যুবক

আপডেট : ০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫