ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

দৈনিক আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান এর বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যানের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন করা হয়েছে।

আমার দেশ পাঠক মেলা পিরোজপুর এর আয়োজনে শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় স্থানীয় টাউন ক্লাব রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, মাহমুদুর রহমান প্রকৃত দেশ প্রেমিক নির্ভীক সাংবাদিক। তিনি তার পত্রিকায় পতিত স্বৈরাচার আওয়ামী দোসরদের দুর্নীতি, দেশের টাকা লুন্ঠন ও পাচারের তথ্য নির্ভর সংবাদ প্রকাশ করছেন। মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ৭১ টিভির মালিক মোস্তফা কামালের ১ লাখ কোটি টাকা পাচার বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমার দেশ পত্রিকায় খবর প্রকাশিত হওয়ায় মাহমুদুর রহমান ও পত্রিকার কয়েক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে।

বক্তারা বলেন, আওয়ামী স্বৈরাচারের দোসর একটি স্বার্থান্বেষী মহল মাহমুদুর রহমান ও তার পত্রিকার কন্ঠ রোধ করতে ওই ঘৃন্য কাজ করেছে। মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা অবিলম্বে মামলা প্রত্যারের দাবী জানান এবং দেশের অর্থ পাচারকারী মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

মানববন্ধনে পিরোজপুর প্রেসক্লাব সভাপতি ও আমার দেশ প্রতিনিধি এস এম রেজাউল ইসলাম শামীম এর সভাপতিত্বে এবং প্রেসক্লাব সহ-সভাপতি খেলাফত হোসেন খসরুর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক শিক্ষক নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, ইন্দুরকানী উপজেলার সাবেক চেয়ারম্যান শহীদ মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র মাসুদ সাঈদী, বিএনপি নেতা সাবেক ভিপি সাইদুল ইসলাম কিসমত, প্রেসসক্লাবের সাবেক সভাপতি ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম, সাংবাদিক খালিদ আবু, জেলা ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি সজীব ও সালাউদ্দিন কুমার তালুকদার প্রমুখ।

জনপ্রিয়

এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি

আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

আপডেট : ০৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫