ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

পিরোজপুরে বেকুটিয়া সেতু টোল প্লাজায় ৫ লক্ষাধিক টাকার চিংড়িপোনা ছিনতাই

পিরোজপুর বেকুটিয়া সেতু টোল প্লাজায় বাগেরহাট গামী চিংড়িপোনা পরিবহনকারী একটি মাইক্রোবাস (খুলনা মেট্রো-ছ-১১-০০৩৩) থামিয়ে অজ্ঞাত সন্ত্রাসীরা গাড়িতে থাকা চিংড়িপোনা ছিনতাই করে নিয়ে যায়।

বুধবার (২৩ এপ্রিল) ভোর ৫ টার দিকে এ ঘটনা বলে জানান মাইক্রোবাস চালক চঞ্চল চাকলাদার।

অভিযোগ সুত্রে জানাযায়, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়ার একটি হ্যাচারী থেকে বাগেরহাটের ব্যবসায়ীরা ১৮২ পলি গলদা চিংড়ি রেনু পোনা মাইক্রোবাসে করে বাগেরহাটের ফকিরহাটে নিয়ে যাচ্ছিল। বুধবার ভোর ৫টার দিকে পিরোজপুরের বেকুটিয়া সেতু টোলপ্লাজায় পৌঁছা মাত্র অজ্ঞাত ১০-১২ জন লোক মোটর সাইকেল নিয়ে গাড়ীর গতিরোধ করে চালককে জিম্মি করে পৌরসভার বড় খলিশাখালী স্কুলের সামনে নিয়ে যায়। এরপর চালককে ভয়ভীতি দেখিয়ে মাইক্রোবাসে থাকা ১৮২ পলি গলদারেনু পোনা যার বাজার মুল্য ৫ লক্ষ ৫০ হাজার টাকা এবং চালকের সাথে থাকা নগদ ৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং অন্য একটি মাইক্রোবাসে উঠিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে মাইক্রোবাস চালক বাগেরহাটের চঞ্চল চাকলাদার অজ্ঞাত ১০-১২ জনকে আসামী করে পিরোজপুর সদর থানা একটি অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. তরিকুল ইসলাম জানান, আমরা এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি

পিরোজপুরে বেকুটিয়া সেতু টোল প্লাজায় ৫ লক্ষাধিক টাকার চিংড়িপোনা ছিনতাই

আপডেট : ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫