ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

শেখ হাসিনার এনআইডি লক হওয়ায় যে ২২ ধরনের সেবা পাবেন না

ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। পাসপোর্ট করা, স্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয়, ব্যাংক হিসাব খোলাসহ বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হতে পারেন শেখ হাসিনা।

সোমবার (২১ এপ্রিল) একটি চিঠির মাধ্যমে শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ জনের এনআইডি লক করা হয় বলে নিশ্চিত করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

জানা গেছে, দেশে ২২ ধরনের সেবা পেতে প্রয়োজন হয় জাতীয় পরিচয়পত্র। এর মধ্যে রয়েছে-আয়করদাতা শনাক্তকরণ নম্বর পাওয়া, শেয়ার আবেদন ও বিও হিসাব খোলা, গ্যাস-পানি-বিদ্যুতের সংযোগ, সরকারি বিভিন্ন ভাতা উত্তোলন, ড্রাইভিং লাইসেন্স করা ও নবায়ন। ট্রেড লাইসেন্স করতেও লাগে এনআইডি।

এছাড়া ই-টিকেটিং, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, আসামি ও অপরাধী শনাক্তকরণ, বিজনেস আইডেনটিফিকেশন নম্বর পাওয়া ও সিকিউরড ওয়েব লগে ইন করার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের নম্বর লাগবে। কেউ সরকারি ভর্তুকি, সাহায্য ও সহায়তা নিতে চাইলেও প্রয়োজন জাতীয় পরিচয়পত্রের।

এছাড়া পাসপোর্ট করা ও নবায়ন, যানবাহন রেজিস্ট্রেশন, চাকরির আবেদন, বিমা স্কিমে অংশগ্রহণ, স্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয়, বিয়ে ও তালাক রেজিস্ট্রেশন, ব্যাংক হিসাব খোলা, নির্বাচনে ভোটার শনাক্তকরণ, ব্যাংকঋণ, টেলিফোন ও মোবাইলের সংযোগেও এনআইডির প্রয়োজন রয়েছে।

এনআইডি যাদের স্থগিত বা লক করা হয়, তারা এসব সুবিধা থেকে বঞ্চিত হন। সুতরাং শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা এসব সুবিধা পাবেন না।

জনপ্রিয়

এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি

শেখ হাসিনার এনআইডি লক হওয়ায় যে ২২ ধরনের সেবা পাবেন না

আপডেট : ১০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫