ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

রাজউক পূর্বাচলে রন হক সিকদারের ১০০ একর জমি জব্দের আদেশ: আদালত

ফাইল ছবি

পূর্বাচলে নিউ টাউন প্রকল্পে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক রন হক সিকদারের ১০০ একর জমি জব্দের আদেশ দিয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে সোমবার (২১ এপ্রিল) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেয়।

দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান আদালতে সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হকের জমি জব্দের আবেদন করেন বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম তথ্য দেন।

আবেদনে বলা হয়, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান জয়নুল হক সিকদার ও ব্যাংকের পরিচালনা পর্ষদ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানে সাত সদস্যের টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানে দেখা যায়, পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১৯ নম্বর সেক্টর এলাকায় প্রস্তাবিত ১০০ একর (কম/বেশি) ভূমিতে ১০০/১৪২ তলা আইকনিক টাওয়ার ‘সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট’ (সিবিডি) নির্মাণে রন হক সিকদারের (জয়নুল হকের ছেলে) মালিকানাধীন ‘পাওয়ার প্যাক হোল্ডিং লিমিটেড’ এর নামে সাময়িক বরাদ্দ দেয় রাজউক।

দুদক বলছে, একটি পাতানো নিলাম প্রক্রিয়ার মাধ্যমে রাজউকের অনুমোদনে একর প্রতি ৩০ কোটি ২৫ লাখ ১০০ টাকা নির্ধারণ করে সাময়িক বরাদ্দ দেওয়া হয়। যদিও প্রতি একরের প্রকৃত বাজার মূল্য আনুমানিক ৫০ কোটি টাকা। অর্থাৎ ৫ হাজার কোটি টাকার সম্পত্তি ৩ হাজার কোটি টাকায় বরাদ্দ দেওয়া হয়েছে।

“নথি পর্যালোচনা ও প্লট পরিদর্শনে দেখা যায়, ২৭০ কোটি ৫০ লাখ ১ হাজার টাকার একটি কিস্তি দিয়ে প্লট বাউন্ডারি করে সিকদার গ্রুপের নিজস্ব সিকিউরিটি ফোর্স দখলে নিয়ে নেয়। এ ছাড়া রাজউকের অনুমোদন ছাড়া এসব ভূমির একাংশে তিন তলা পর্যন্ত একটি ভবন নির্মাণাধীন রয়েছে। নিজস্ব পাওয়ার হাউজ নির্মাণ করে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। উন্নয়নমূলক কাজের নামে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কারওয়ান বাজার শাখার মাধ্যমে ভুয়া ও মিথ্যা তথ্য দিয়ে রেকর্ডপত্র তৈরি করে ১১০ কোটি ২৭ লাখ টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে ঋণের অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করা হয়।”

অনুসন্ধানের এসব তথ্যের ভিত্তিতে আদালতে ১০০ একর জমির ‘সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট’ (সিবিডি) প্লট ক্রোকের আবেদন করে দুদক।

জনপ্রিয়

এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি

রাজউক পূর্বাচলে রন হক সিকদারের ১০০ একর জমি জব্দের আদেশ: আদালত

আপডেট : ০৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫