বানারীপাড়ায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছালাম মোল্লাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) আনুমানিক সকাল ১১টায় বানারীপাড়া পৌর শহরের ২নং ওয়ার্ডের নদীরপাড় বাইপাস সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
ছালাম মোল্লা সৈয়দকাঠী ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার করপাড়া গ্রামের মৃত্যু শাজাহান মোল্লার ছেলে। এদিন দুপুরে তাকে বরিশাল জেলা কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ছালাম মোল্লা বিগত আওয়ামী লীগ আমলে এলাকায় বিরোধী দলের নেতা-কর্মীদের অত্যাচার-নির্যাতন, মানুষকে জিম্মি করে চাঁদাবাজিসহ ব্যাপক ত্রাস চালিয়েছিলো। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পরেও একই ভাবে সে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষকে অত্যাচার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছিলো। ছালাম মোল্লার গ্রেফতারের খবরে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের করপাড়া গ্রামের সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও স্বস্তি ফিরে এসেছে।

মোঃ সাব্বির হোসেন, বানারীপাড়া প্রতিনিধিঃ 


















