ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

বই নিয়ে হলে প্রবেশ করায় ৮ শিক্ষার্থীকে বহিষ্কার, সচিব ও হলসুপারসহ ৭ শিক্ষককে অব্যাহতি

হদুয়া বৈশাখিয়া ফাজিল মাদ্রাসা

ঝালকাঠির নলছিটিতে চলতি দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাদের সহযোগিতা করার কারণে কেন্দ্র সচিব ও হলসুপারসহ ৭ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম। চলতি বছরে তারা আর পরীক্ষায় অংশগ্রহণ ও দায়িত্বপালন করতে পারবেন না।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) হদুয়া বৈশাখিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল গণিত পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে।

বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন-শ্রাবনী আক্তার, হাফিজুল ইসলাম, তাওহীদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রবিউল খান, রাইয়ান, আব্দুল্লাহ, মো.সায়েম। তারা সবাই হদুয়া বৈশাখিয়া ফাজিলা মাদ্রাসার শিক্ষার্থী।

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন-কেন্দ্র সচিব চরআমতলী ছালেহিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মো.আব্দুর রব, হল সুপার মো. হোসাইন।

এছাড়া ৭ শিক্ষক হলেন-ছৈলাবুনিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, তালতলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাহামুদুল হাসান, পাইলট দাখিল মাদ্রাসার শিক্ষক এমদাদুল হক, ডেবরা দাখিল মাদ্রাসার শিক্ষক রেজাউল করিম, ভেরনবাড়িয়া মাদ্রাসার শিক্ষক জহিরুল ইসলাম, চরআমতলী দাখিল মাদ্রাসার শিক্ষক নিবারন জোমাদ্দার ও তালতলা মাদ্রাসার সহকারী শিক্ষক ফারুক হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম বলেন- বই, কাগজ ও দেখাদেখি করে লেখার কারণে ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ও তাদের সহযোগিতা করার কারণে ৭ জন শিক্ষক ও দায়িত্ব অবহেলার কারণে কেন্দ্র সচিব ও হলসুপারকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবছর নলছিটিতে ৯টি কেন্দ্রে ৩ হাজার ৭৬০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এ পর্যন্ত উপজেলায় ১৫ শিক্ষার্থী বহিষ্কার ও ১৮ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

জনপ্রিয়

এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি

বই নিয়ে হলে প্রবেশ করায় ৮ শিক্ষার্থীকে বহিষ্কার, সচিব ও হলসুপারসহ ৭ শিক্ষককে অব্যাহতি

আপডেট : ০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫