ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

বই দেখে পরীক্ষা দেওয়ায় ৬ পরীক্ষার্থী বহিষ্কার, কেন্দ্র সচিব ও ৮ পর্যবেক্ষককে অব্যাহতি

প্রতীকী ছবি

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার দ্বিতীয় দিনে ঝালকাঠির নলছিটি উপজেলায় ৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ৮ পর্যবেক্ষক ও একজন কেন্দ্রসচিবকে পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) উপজেলার ভরতকাঠি জিআর মাধ্যমিক বিদ্যালয় ও নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম।

অব্যাহতি পাওয়া কেন্দ্র সচিব হলেন, ভরতকাঠি জিআর মাধ্যমিক বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক ফিরোজ আলম। এছাড়া আট শিক্ষক হলেন- এসএম কামরুল হুদা, তাসরিন সুলতানা, হুমায়ুন কবির, হাবিবুর রহমান তপু, ইসরাত জাহান, মহিউদ্দিন সরদার, শহিদুল ইসলাম ও ইসলামু হক সজিব। তারা ভরতকাঠি জিআর মাধ্যমিক বিদ্যালয়, তিমিরকাঠি মাধ্যমিক বিদ্যালয় ও মর্ডান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, আমরা একটি স্বচ্ছ পরীক্ষা সম্পাদনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ৬ শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করায় তাদের বহিষ্কার করা হয়েছে। এছাড়া ভরতকাঠি জিআর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব ও পরিদর্শকের দায়িত্ব পালনকারী ৮ শিক্ষক যথাযথভাবে দায়িত্ব পালন না করায় তাদের আগামী পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জনপ্রিয়

এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি

বই দেখে পরীক্ষা দেওয়ায় ৬ পরীক্ষার্থী বহিষ্কার, কেন্দ্র সচিব ও ৮ পর্যবেক্ষককে অব্যাহতি

আপডেট : ০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫