ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

বানারীপাড়ায় মাদরাসা শিক্ষার্থী হাফেজ ইয়াসিন হত্যা মামলার ১নং আসামী গ্রেফতার

বরিশালের বানারীপাড়ায় মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ আল-ইয়াসিন হত্যা মামলার ১নং আসামীকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আল-ইয়াসিন (১৪) হত্যা মামলার আসামী শিক্ষক মো. রায়হান হাওলাদার (২৬) কে গত শনিবার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর মিরপুর শাহআলী এলাকা থেকে থেকে র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) সকালে বানারীপাড়া থানা থেকে তাকে বরিশাল জেলহাজতে পাঠানো হয়। মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ আল-ইয়াসিন হত্যাকান্ডের প্রায় ৭ মাস পর তাকে গ্রেফতার করা হয়।

ইয়াসিন বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের বড় চাউলাকাঠি গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। সৈয়দকাঠির আউয়ার দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের ২৪ পারা পর্যন্ত কোরআন শরিফ আয়ত্ত করেছিল ইয়াসিন।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর দুপুরে মাদ্রাসা থেকে ইয়াসিন নিখোঁজ হয়। তার মাকে ফোন করে অধ্যক্ষ আব্দুর রব মিয়া জানান, ইয়াসিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার নিখোঁজের বিষয়টি প্রথমে মেনে নিতে পারেননি সৈয়দকাঠীর অনেকে। পরের দিন বিকেলে আউয়ার এলাকায় কবির মোল্লার স’মিলের পাস থেকে ইয়াসিনের মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী এবং স্কুলের এক শিক্ষার্থীর বক্তব্য অনুযায়ী বিষয়টি সন্দেহের দানা বাদে। অনেক জল্পনা কল্পনার পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। ওই শিক্ষার্থীর বক্তব্যকে কেন্দ্র করে ইয়াসিনের মৃত্যু নিয়ে রহস্য আরো ঘনীভূত হলে এলাকাবাসী হত্যাকারীর বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

ইয়াসিনের মৃত্যুর ৯ দিন পর তার বড় ভাই আল-রুম্মান (২১) বাদী হয়ে মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রব মিয়া (৫৫), তাঁর ছেলে সাইফুল্লাহ (২৪), শিক্ষক মো. রায়হান (২৬) হাওলাদার, আহমাদুল্লাহ আহম্মদ (২৫) ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলমগীর হাওলাদার (৫৫) কে আাসামী করে বানারীপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

জনপ্রিয়

এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি

বানারীপাড়ায় মাদরাসা শিক্ষার্থী হাফেজ ইয়াসিন হত্যা মামলার ১নং আসামী গ্রেফতার

আপডেট : ০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫