ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় শনিবার (১২ এপ্রিল) সকাল থেকেই মানুষের ঢল নেমেছে। কর্মসূচির নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে কাজ করছেন পুলিশের অতিরিক্ত সদস্যরা।

শনিবার সকালে দেখা যায়, বাংলামোটর, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর ও মৎস্য ভবন এলাকা জুড়ে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট। দর্শনার্থীদের তল্লাশি করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, নিরাপত্তার অংশ হিসেবে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। মাঠে রয়েছে ডিবি ও র‌্যাব সদস্যরাও। কর্মসূচি ঘিরে সাদা পোশাকে পুলিশের একাধিক দল গোয়েন্দা নজরদারি চালাচ্ছে।

সার্বিকভাবে, রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় উপস্থিতি রয়েছে।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, একটি বড় জমায়েত অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। সেই লক্ষ্যে আমরা আমাদের প্রস্তুতি নিয়েছি এবং মাঠ পর্যায়ে কাজ করছি। এছাড়া ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণেও ট্রাফিক পুলিশ সদস্যরা সক্রিয় রয়েছে। অন্যদিকে কর্মসূচি ঘিরে সকল বিষয়ে মাথায় রেখে আমাদের কার্যক্রম চলছে।

জনপ্রিয়

এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি

সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

আপডেট : ০৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫