ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

যুব মহিলা লীগের কেন্দ্রীয় ২ নেত্রী রিমান্ডে

ফাইল ছবি

রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় মিছিল করায় সন্ত্রাসবিরোধী আইনের মামলার যুব মহিলা লীগের আইন বিষয়ক সম্পাদক পারভীন চাঁদ মিশু (৩৮) ও দপ্তর সম্পাদক সাবরিনা ইতিকে (৩২) ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার (৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ ফারহান ইবনে গফুর ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শেরে বাংলা নগর থানার সাধারণ নিবন্ধন শাখার শাখার কর্মকর্তা রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গত রোববার (৬ এপ্রিল) বিকালে তাদের গ্রেফতার করে পুলিশ।

মামলার সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল সকাল ৭টায় যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি ইশরাত জাহান নাসরিনসহ আজ্ঞাতনামা ১৪ বা ১৫ জন দুষ্কৃতকারী শেরে বাংলা নগর এলাকায় পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে মিছিল করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রম গতিশীল ও সন্ত্রাসী সংগঠনকে উৎসাহিত করার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের দাবি করে স্বাধীন দেশের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার ষড়যন্ত্র করে। এ ঘটনায় গত ৪ এপ্রিল রাজধানীর শেরে বাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।

জনপ্রিয়

এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি

যুব মহিলা লীগের কেন্দ্রীয় ২ নেত্রী রিমান্ডে

আপডেট : ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫