গাইবান্ধা জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক- মোস্তাক আহমেদ রঞ্জু এবং শহর শাখা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক- খান মো: সাঈদ হোসেন জসিম-কে বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের একোয়াস্টেটপাড়ায় মোস্তাক আহমেদ রঞ্জুর নিজ বাসা থেকে তাকে ও সাইদ হাসান জসিম-কে গ্রেপ্তার করা হয়।
ওসি শাহিনুর ইসলাম তালুকদার আরও জানান, জেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নি সংযোগের অভিযোগে করা মামলার তারা এজাহারভুক্ত আসামি। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, গত বছরের ২৬ আগস্ট গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটে, যার পরিপ্রেক্ষিতে বিস্ফোরক দ্রব্য আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিসহ আওয়ামী লীগের ১১৪ জন নেতাকর্মীকে আসামি করা হয়।

ইমন মিয়া, গাইবান্ধাঃ 


















