এম্বুলেন্সে আহত অবস্থায় মোঃ রাসেল ইসলাম জীবন
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জনকল্যাণ সচিব মোঃ রাসেল ইসলাম জীবনের ওপর সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতরের নামাজ শেষে নারায়ণগঞ্জ বন্দর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে চিহ্নিত সন্ত্রাসী বাহিনী হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।
আহত সাংবাদিক রাসেল ইসলাম জীবন নারায়ণগঞ্জ বন্দর থানার ২০নং ওয়ার্ডের মাহমুদনগর এলাকার মৃত নাজির সরদারের ছেলে।
আহত অবস্থায় এম্বুলেন্সে সাংবাদিক রাসেল ইসলাম কর্তৃক ভিডিও-তে কোন এক জাহাঙ্গীর নামের ব্যক্তির কথা শুনতে পাওয়া যায়।
নির্মমভাবে আহত মোঃ রাসেল ইসলাম জীবন বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন।
সাংবাদিক নেতা রাসেল ইসলাম জীবনকে হত্যার উদ্দেশ্যে এই হামলার তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দসহ স্থানীয় ও বিভিন্ন সাংবাদিক মহল। সাংবাদিকবৃন্দ প্রশাসনের কাছে এই ঘটনায় জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির আহ্বান জানান।
ধারনা করা হচ্ছে বন্দরে জাহাজের পুরাতন গরদার জেরে হত্যার উদ্দেশ্যে এ হামলা হতে পারে। এ ঘটনায় মাহমুদনগর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদ360 প্রতিবেদকঃ 


















