ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

মোরেলগঞ্জে আনসার ও ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে মানববন্ধন ও প্রেস কনফারেন্স

বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে সম্প্রতি কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রকাশিত হওয়ার অভিযোগ উঠেছে। বিশেষ করে ঈদ সামগ্রী বিতরণ সংক্রান্ত প্রতিবেদনে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে শনিবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৩টায় উপজেলা আনসার ও ভিডিপি দপ্তরের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অংশ নেন উপজেলা আনসার ও ভিডিপির সকল সদস্য, দলনেতা ও দলনেত্রীরা।

এক প্রেস বিজ্ঞপ্তিতে আনসার ও ভিডিপি দপ্তর জানিয়েছে, মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী বরাদ্দকৃত ঈদ সামগ্রী যথাযথ নিয়ম মেনে ২৫ মার্চ থেকে বিতরণ করা হয়েছে। যদি কোনো সদস্য নির্ধারিত সামগ্রী না পেয়ে থাকেন, তবে তা পরবর্তীতে সরবরাহ করা হবে—এ বিষয়েও পূর্বেই জানানো হয়েছিল।

তবে, কিছু গণমাধ্যম বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করায় জনমনে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, রমজান মাসে আনসার ও ভিডিপি সদস্যদের জন্য দাপ্তরিক নিয়ম মেনে ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। যদি কোনো সদস্য এ বিষয়ে ভুল বোঝেন, তবে তা নিরসনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা আনসার ও ভিডিপি দপ্তর জোর দিয়ে বলেছে যে তারা সর্বদা স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতিতে বিশ্বাসী। যদি কেউ সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ উপস্থাপন করেন, তবে তা যথাযথভাবে তদন্ত করা হবে। একই সঙ্গে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানানো হয়েছে, তারা যেন যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে।

মোরেলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি দপ্তর আশা প্রকাশ করেছে যে সঠিক তথ্য প্রচারের মাধ্যমে সব ধরনের বিভ্রান্তির অবসান হবে।

জনপ্রিয়

এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি

মোরেলগঞ্জে আনসার ও ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে মানববন্ধন ও প্রেস কনফারেন্স

আপডেট : ০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫