ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

মঠবাড়িয়ায় কৃষিজমি থে‌কে স্কুলছাত্রের লাশ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইমরান হোসেন ধলু (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার সাপলেজা ইউনিয়নের বাদুরতলী গ্রামের একটি ধানক্ষেতের পাশে নালা থেকে তার লাশ উদ্ধার করে পু‌লিশ।

নিহত কিশোর ইমরান উপজেলার বাদুরতলী গ্রামের মনির হোসেন আকন এর ছেলে। সে শুক্রবার বাড়ি থেকে ইফতার সেরে আর ঘরে ফেরেনি। নিহত ইমরান স্থানীয় সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীতে লেখাপড়া করছিলো।

নিহত ইমরান এর আপন চাচা ফারুক হোসেন আকন জানান, শুক্রবার সন্ধ্যায় বাড়িতে পরিবারের স্বজনদের সাথে ইফতার শেষে ইমরান বাইরে ঘুরতে বের হয়। এরপর আর সে বাড়ি ফেরেনি। রাতভর স্বজনরা তাকে খুঁজে পায়নি। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয় কৃষকরা ধানক্ষেতের ভিতর একটি নালার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্বজনদেও খবর দেয়। পরে থানা পুলিশ দুপুরে ঘটনাস্থল হতে ওই স্কুল ছাত্রের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন ঘটনা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। স্কুলছাত্রের মৃত্যু রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

জনপ্রিয়

এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি

মঠবাড়িয়ায় কৃষিজমি থে‌কে স্কুলছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫