ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

ভান্ডারিয়ায় জমিজমা ও ব্যবসা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে নিহত-১; আটক-১

ভান্ডারিয়ায় জমিজমা সংক্রান্ত ও বিভিন্ন ব্যবসা (বালু ও মাদক) নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে আবু সালেহ (৩৭) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ৭নম্বর গৌরীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাতলাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু সালেহ পাতলাখালী গ্রামের মৃত আব্দুল খালেক হাওলাদারের ছেলে। আপন ছোট ভাই আবুল বাশার রুবেল‘র (২৭) একটি পা কুপিয়ে বিচ্ছিন্ন করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় রেক্সোনা বেগম নামের এক নারীকে আটক করা হয়েছে।

নিহতের স্ত্রী লাভনী আক্তার জানান, আমরা ঘরে ঘুমে ছিলাম, রাতে আমার দেবর রুবেলের ডাক চিৎকার শুনে আমার স্বামী আবু সালেহ ও আমি ঘরে থেকে বের হয়ে তার ঘরে গিয়ে দেখি সুমন ও আরো লোকজনে রুবেলকে কুপিয়ে ফেলে রেখেছে। আমারা যাওয়ার সাথে সাথে আমার স্বামী আবু সালেহকে ধারালো অস্র দিয়ে কোপাতে শুরু করে। আমার পায়ে হাতুরি দিয়ে আঘাত করে, আমাদের ঘরে ডুকে সুকেচ ভেঙ্গে সম্প্রতি সুপারি বিক্রির ১ লক্ষ টাকা ও দুই ভরি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে যায়। আমরা ৯৯৯ ফোন দিলে ভান্ডারিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আবু সালেহ এবং আবুল বাশার রুবেলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পথিমধ্যে আবু সালেহ মারা যায়। আবুল বাশার রুবেল গুরুত্বর অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

নিহত আবু সালেহ এর বোন জানান, রাত আড়াইটার দিকে আমার চাচাতে ভাই মো.শহিদুল ইসলাম সুমন, মো. রুম্মানসহ তাদের সাথে মো. নজরুল ইসলাম বাবুল চৌকিদার, মো. নান্না, মো. লিটন, মো. মিরাজ, মো. সবুজ, মো. মাসুম শরিফসহ অনুমান ১০-১৫ জনের একটি দল আমার ভাই আবুল বাশার রুবেলের ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার ডাক চিৎকারে তার বড় ভাই আবু সালেহ, তার স্ত্রী মোসাম্মৎ সোনালী আক্তার ঘর থেকে বের হয়ে রুবেলের ঘরের কাছে গেলে আবু সালেহকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পাশ্ববর্তী একটি ডোবায় ফেলে রেখে যায়।

এ ব্যাপারে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার জানান, এ ঘটনায় রেক্সোনা নামের এক নারীকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। যদি মামলার এজাহারে ওই নারীর নাম থাকে তাহলে তাকে গ্রেফতার দেখিয়ে কোর্টে প্রেরণ করা হবে।

জনপ্রিয়

এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি

ভান্ডারিয়ায় জমিজমা ও ব্যবসা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে নিহত-১; আটক-১

আপডেট : ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫