ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার পিরোজপুরে মাদকপ্রবণ এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত “পুলিশ হলেও ছাড় নেই”: বাগেরহাটে জিরো টলারেন্স বার্তা খুলনা রেঞ্জ ডিআইজির শহীদ তাহিদুল ইসলামের কবর জিয়ারত করলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ নওগাঁয় ফল ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠিতে জিও-এনজিও সহযোগিতা জোরদারের লক্ষ্যে এডাবের সভা অনুষ্ঠিত টেকনাফে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ; বোট ফেলে পালাল মাদক কারবারিরা টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার, মিয়ানমারে পাচারের সময় সারসহ আটক ১ ভোলা-ঢাকা নৌরুটের ইলিশা লঞ্চঘাটে সরকার নির্ধারিত প্রবেশ ফি ৫ টাকার পরিবর্তে নেয়া হচ্ছে ১০ টাকা, যাত্রীদের ভোগান্তি পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে ছাতা ও মশারী বিতরণ

সরকারি অফিসের এলইডি বোর্ডে ভেসে উঠলো ‘জয় বাংলা, জয় বংগোবন্ধু’

সংগৃহীত ছবি

আওয়ামী লীগ সরকার পতনের ৭ মাস পর মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মূল ফটকের এলইডি সাইনবোর্ডে ভুল বানানে লেখা হঠাৎ ভেসে উঠলো “জয় বাংলা, জয় বংগোবন্ধু (জয় বাংলা জয় বঙ্গবন্ধু)। বিষয়টি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামার বাড়ি) মূল ফটকে এই দৃশ্য দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি অফিসের মূল ফটোকের এলইডি সাইনবোর্ডে এই দৃশ্য দেখে উত্তেজিত হয়ে পড়ে জনতা ও ভিন্নমতাবলম্বী রাজনীতিবিদরা। অনেকেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফটোকে এসে ক্ষোভ প্রকাশ করতে থাকেন।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওবিএম অপারেটর রবিউল ইসলাম বলেন, সাইনবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে উঠেছে। এটা দেখে পুলিশ ও জনগণ এসেছে। সাইনবোর্ডের লাইনটা (বিদ্যুৎ সংযোগ) কেটে দেওয়া হয়েছে।

উপস্থিত সাইবার এক্সপার্টরা বলেন, প্রতিটি ডিজিটাল সাইনবোর্ডের একটি কমন কোড আছে। সকল দপ্তরকেই কোডটি পরিবর্তন করে নেওয়ার জন্য বলা হয়েছিল। তারা তা করেনি। এর প্রকৃত রহস্য উৎঘাটন করা হবে।

ঘটনাস্থলে উপস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওবিএম অপারেটর রবিউল ইসলাম বলেন, সাইনবোর্ডে জয় বাংলা জয় বংগোবন্ধু লেখা উঠেছে। এটা দেখে পুলিশ ও জনগণ এসেছে। সাইনবোর্ডের লাইনটা কেটে দেয়া হয়েছে। আমি নিজেই তারটি কেটেছি। আমি শুধু এটুকুই জানি, আর কিছু বলতে পারবো না।

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের যুগ্ম আহবায়ক মোঃ তামিম ইসলাম বলেন, ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে। তবে তার প্রেতাত্তারা রয়ে গেছে। এ ঘটনা অনিচ্ছাকৃত না পরিকল্পিত তা কৃষিবিভাগকে ব্যাখ্যা দিতে হবে। অনেক স্থানে ফ্যসিবাদের দোসররা এভাবে মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে। ছাত্রজনতা এসব কঠোরভাবে প্রতিরোধ করবে।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিল রহমান খান বলেন, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার ফোনে বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। এখানে কোন হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে না অফিসের কেউ এর সঙ্গে জড়িত সেটা খুঁজে বের করা হবে।

জনপ্রিয়

বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

সরকারি অফিসের এলইডি বোর্ডে ভেসে উঠলো ‘জয় বাংলা, জয় বংগোবন্ধু’

আপডেট : ০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫