ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

বানারীপাড়ার মেয়ে লামিয়ার শশুরবাড়ীতে আত্মহত্যা, তবে পরিবারের অভিযোগ হত্যা;

বানারীপাড়ার মেয়ে লামিয়ার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার শশুরবাড়ী থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লামিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন নেছারাবাদ (স্বরূপকাঠি) থানা পুলিশ।

এদিকে লামিয়ার বাবার পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে স্বামী ও শ্বশুরবাড়ীর লোকজন পরিকল্পিত হত্যা করে বিষয়টিকে আত্মহত্যা বলে প্রচারণা করছে।

লামিয়া আক্তার বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রামের মামুন মিয়ার মেয়ে ও পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার বলদিয়া ইউনিয়নের উত্তর গগণ গ্রামের বাসিন্দা মো. শাওনের স্ত্রী।

লামিয়ার চাচাতো ভাই মোঃ সজীব অভিযোগ করে জানান, দুই বছর আগে নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার উত্তর গগণ গ্রামের মনিরুল ইসলামের ছেলে মো. শাওনের সাথে লামিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন কারণে প্রায়ই লামিয়ার শশুরবাড়ীর লোকজন লামিয়াকে নির্যাতন করত। মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১০টার দিকে লামিয়ার শ্বশুর বাড়ি থেকে তাদের জানানো হয় লামিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে রাত ১১ টার দিকে লামিয়ার শ্বশুর বাড়িতে পৌছালে সেখানে লামিয়ার লাশ পাওয়া যায়নি। পরে অসুস্থ শুনে হাসপাতালে এসে লামিয়ার মরদেহ দেখতে পাই কিন্তু তার গলায় ফাঁসের তেমন চিহ্ন দেখা যায়নি।

অভিযোগের বিষয়ে লামিয়ার শ্বশুর মনিরুল ইসলাম জানান, ওই ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেননা। তিনি জানতে পেরেছেন যে, পরিবারের সদস্যরা লামিয়াকে রাতের খাবার খাওয়ার জন্য ডাকতে গেলে কক্ষের দরজা বন্ধ পায়। একপর্যায়ে দরজা ভেঙ্গে দেখা যায় লামিয়া গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। ওই সময় ঘর থেকে তাকে উদ্ধার করে নেছারাবাদ (স্বরূপকাঠি) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। কি কারণে লামিয়া গলায় ফাঁস দিতে পারে এ বিষয়ে মনিরুল ইসলাম কিছুই বলতে পারেনি তবে তার বিরুদ্ধে যে হত্যার অভিযোগ করা হয়েছে তা তিনি প্রত্যাখ্যান করেন।

নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনী আমিন জানান, লামিয়ার লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করছে এবং একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্টরের পরে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি

বানারীপাড়ার মেয়ে লামিয়ার শশুরবাড়ীতে আত্মহত্যা, তবে পরিবারের অভিযোগ হত্যা;

আপডেট : ০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫