ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি শোভনের বাবা গ্রেপ্তার

নুরুন্নবী চৌধুরী খোকন | ফাইল ছবি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি
রেজওয়ানুল হক চৌধুরী শোভনের বাবা নুরুন্নবী চৌধুরী খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যার দিকে ভুরুঙ্গামারীতে খোকনের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, জুলাই-আগস্টে ছাত্র জনতার উপর হামলা ঘটনায় এজাহার নামীয় আসামি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী খোকন। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে ভুরুঙ্গামারী থানা পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।

জনপ্রিয়

এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি

ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি শোভনের বাবা গ্রেপ্তার

আপডেট : ১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫