ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পিরোজপুরে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে প্রবাসীর ভাইকে কুপিয়ে জখম মোরেলগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রুমানের গণসংযোগ, লিফলেট বিতরণ সাতক্ষীরার আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট বাসে আগুন ও ককটেল বিস্ফোরণে আতঙ্ক, নিরাপত্তা জোরদারে দুই শতাধিক চেকপোস্ট জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যায় আটক ৩ ঢাকা-মাওয়া মহাসড়কে গাছ ফেলে ডাকাতি টেকনাফে প্রতারণা মামলার এজাহারভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে নিউ ইয়র্কে উত্তাপ

  • সংবাদ360 ডেস্ক
  • আপডেট : ০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • ২০৭ ভিউ
প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস | ফাইল ছবি

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সফর কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে বিএনপি ও আওয়ামী লীগ। এতে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে ড. ইউনূসের। এ উপলক্ষ্যে বিএনপি স্বাগত-সমাবেশ অন্যদিকে আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিয়েছে।

নিউ ইয়র্ক অঙ্গরাজ্য বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান জানান, ২৪ সেপ্টেম্বর ড. ইউনূসের যুক্তরাষ্ট্রে আসা উপলক্ষ্যে সংবর্ধনা সভা এবং ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ উপলক্ষ্যে ‘শান্তি-সমাবেশ’ করবেন তারা।

জাতিসংঘে বাংলাদেশের সদস্যপ্রাপ্তির ৫০ বছর উপলক্ষে আগামী মঙ্গলবার নিউ ইয়র্কে একটি সংবর্ধনার আয়োজন করছে নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন। এতে প্রধান উপদেষ্টা যোগ দেওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি নিউ ইয়র্কে অবস্থানের সময় প্রধান উপদেষ্টার সামাজিক ব্যবসা, জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ব্যবসায়ী পরিষদের সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

এতদিন রাষ্ট্রপ্রধান হিসেবে জাতিসংঘে শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল-মিটিংসহ বিভিন্ন আয়োজনে ব্যস্ত থাকত আওয়ামী লীগ। আর কালো পতাকা প্রদর্শনসহ বিক্ষোভ মিছিলের মাধ্যমে শেখ হাসিনার আগমনের প্রতিবাদ জানাত বিএনপি। ভাষণের দিনে জাতিসংঘের সামনে পক্ষে-বিপক্ষে স্লোগানে নিজেদের শক্তির জানান দিত উভয় দল। তবে এবার সেই আবহ পাল্টে গেছে। ড. ইউনূসের আগমনের বিরুদ্ধে বিমানবন্দরসহ জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচির কথা বলছে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখা।

তথ্য সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অসাংবিধানিকভাবে জোরপূর্বক অন্তর্বর্তীকালীন দখলদার সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূস দেশে নৈরাজ্য ও পৈশাচিক হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছেন। দেশের জনগণ শান্তিতে বসবাস করতে পারছে না। অনির্বাচিত অবৈধ দখলদার সরকারের দমননীতি ও বিশৃঙ্খলা সৃষ্টির কারণে দেশে আইন বিচার বলে কিছুই নেই। দেশ পরিচালনায় কোনো ধরনের দক্ষতা তার নেই। নিজেই বলেছেন ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছেন। তাই স্বাভাবিকভাবে জনগণের কাছে তার কোনো দায়বদ্ধতা নেই। প্রধান উপদেষ্টা হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করার যেকোনো মানদণ্ডে আইনগত বৈধতা নেই।

জনপ্রিয়

পিরোজপুরে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে প্রবাসীর ভাইকে কুপিয়ে জখম

বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে নিউ ইয়র্কে উত্তাপ

আপডেট : ০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪